শীর্ষ সংবাদ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬|বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে, ত্রৈমাসিক তদারকির পরামর্শ হোসেন জিল্লুর রহমানের|মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক|সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু|আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা|টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’|বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে: জামায়াত আমির|শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী
সারাদেশ

যুব-নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

Sub Editor

৯ মে ২০২৬, ০৬:৪০
যুব-নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা ‌।।


 “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” উপলক্ষে বিশ্বব্যাপী জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে যুব-নেতৃত্বাধীন মানববন্ধন।  শুক্রবার (৮ মে) সকালে  সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শতাধিক তরুণ জলবায়ু কর্মী, বিভিন্ন প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক ও যুব সংগঠনের প্রতিনিধিরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।


সাতক্ষীরা ইয়ুথ হাবের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো-এর বাস্তবায়নে, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনে ভয়াবহ প্রভাব মোকাবিলায় তরুণরা জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ার দাবি জানান।


মানববন্ধনে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক বিশ্ব গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। 


এসময় অংশগ্রহণকারীরা “জাস্ট ট্রানজিশন” বা ন্যায্য রূপান্তরের দাবিতে রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি দানবাকৃতির একটি প্রতিকৃতি, যা প্লাস্টিক দূষণ ও জীবাশ্ম জ্বালানির ভয়াবহ ভবিষ্যৎকে প্রতীকীভাবে তুলে ধরে। এছাড়া অংশগ্রহণকারীরা মাস্ক পরে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে প্রতীকী প্রদর্শনী করেন এবং সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করেন।


এ কর্মসূচিতে দেশের ২৭টি জেলার হাজার হাজার তরুণ ও ‘অ্যাক্টিভিস্টা’ সংহতি প্রকাশ করে অংশ নেয়। জলবায়ু ন্যায়বিচার ও সমতাপূর্ণ রূপান্তরের দাবিতে তারা #FossilFreeFuture, #JustTransitionNow, #FundOurFuture, #ClimateFinance এবং #ClimateJusticeNow সহ বিভিন্ন হ্যাশট্যাগ প্রদর্শন করেন।



এ সময় তরুণ জলবায়ু কর্মী রিপন হোসেন বলেন, “বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানির নিঃসরণজনিত বড় হুমকির মুখে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে।”


আরেক কর্মী শাহনাজ পারভীন বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব নারীদের ওপর পড়লেও তাদের কণ্ঠ সবচেয়ে কম শোনা হয়। তাই জলবায়ু ন্যায়বিচারে নারীর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি।”


সংহতি প্রকাশ করে স্বদেশের নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত বলেন, “জ্বালানি ব্যবহারের সুযোগ একটি মৌলিক মানবাধিকার। পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য এখনই বিনিয়োগ বাড়াতে হবে।”


এ সময় আয়োজকরা জানান, বিশ্বের অন্যতম। জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে প্রতিবছর একশনএইড বাংলাদেশের ‘ফান্ড আওয়ার ফিউচার’ ক্যাম্পেইনের আওতায় তরুণ জলবায়ু কর্মীদের সংগঠিত করা হচ্ছে।

রূপসায় বন্ধুর বাড়িতে অবস্থানকালে ট্রলি শ্রমিকের রহস্যজনক মৃত্যু

রূপসায় বন্ধুর বাড়িতে অবস্থানকালে ট্রলি শ্রমিকের রহস্যজনক মৃত্যু

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বাসিন্দা ও ইটের ট্রলি শ্রমিক নাফিজ (১৯) বন্ধুর বাড়িতে অবস্থানকালে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের...

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরাতরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিক যুব সংঘের জুন মাসের মাসিক সভা এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিয়মিত...

‘পলাতক’ আসামি প্রকাশ্যে, ডিসির পাশে  ভূমিকা নিয়ে প্রশ্ন

‘পলাতক’ আসামি প্রকাশ্যে, ডিসির পাশে ভূমিকা নিয়ে প্রশ্ন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর খালিশপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শনের সময় হত্যা মামলার এক নামীয় আসামিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশে দেখা যাওয়ার ঘটনায় ব্যাপক...

আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক