শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

মাদক ও অনলাইন জুয়া থেকে যুবসমাজকে দূরে রাখতে কুবা মহল্লায় প্রীতি ফুটবল ম্যাচ

Sub Editor

২৬ জুন ২০২৬, ১৯:১০
মাদক ও অনলাইন জুয়া থেকে যুবসমাজকে দূরে রাখতে কুবা মহল্লায় প্রীতি ফুটবল ম্যাচ

খুলনা জেলা প্রতিনিধি : ফাহিম ইসলাম

 

যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও মোবাইল আসক্তির নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ প্রীতি ম্যাচে সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলায় জুনিয়র আর্জেন্টিনা দল ৩-১ গোলের ব্যবধানে সিনিয়র ব্রাজিল দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

 

খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ-তরুণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. তৈয়বুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদের সমাজকল্যাণ সম্পাদক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. হুমায়ুন কবির রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সামছুন নাহার লিপি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. এইচ. এম. কামরুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. আবদুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. তৈয়বুর রহমান বলেন, বর্তমান সময়ে মাদক, অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। সমাজের প্রতিটি এলাকায় এ ধরনের আয়োজন বৃদ্ধি করা প্রয়োজন, যাতে তরুণরা খেলার মাঠমুখী হয় এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারে।

 

উদ্বোধকের বক্তব্যে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। যুবকদের মাঠে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে, যা একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক।

 

বক্তারা বলেন, যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় পরিচালিত করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন জরুরি। ভবিষ্যতেও কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদ এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেফতার

জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেফতার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল, নকল সনদ, ওয়েবসাইট ও QR কোড তৈরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার...

নিকলী হাওর থেকে হাই-টেক পার্ক—তারেক রহমানের কাছে কিশোরগঞ্জবাসীর ৫ চাওয়া

নিকলী হাওর থেকে হাই-টেক পার্ক—তারেক রহমানের কাছে কিশোরগঞ্জবাসীর ৫ চাওয়া

নিজস্ব প্রতিবেদনঃকিশোরগঞ্জ সফর ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভ্রান্তি সৃষ্টিকারীদের নজরদারিতে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। মঞ্চে বসেই শুনেছেন স্থানীয়দের নানা সমস্যার কথা। রোববার পুরাতন...

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

সাতক্ষীরায় আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার আলিপুর চেকপোস্ট মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক