শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
সারাদেশ

মসজিদের বারান্দায় দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার

Sub Editor

২৫ মে ২০২৬, ০৬:৩৩
মসজিদের বারান্দায় দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম


খুলনার হরিনটানা থানার কৈয়া বাজার এলাকায় এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ডালিম গাজী (৪১)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজীর ছেলে।


রোববার ভোররাত ৪টার দিকে কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত জয়খালি উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা মসজিদের বারান্দায় রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে হরিনটানা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


হরিনটানা থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, নিহতের গলা কাটা ছিল এবং মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি রক্তাক্ত ইটও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ মসজিদের বারান্দায় ফেলে রেখে যায়।


তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক লালমনিরহাট জেলা আ.লীগ নেতা সিরাজুল হক

জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক লালমনিরহাট জেলা আ.লীগ নেতা সিরাজুল হক

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকারকে জামিনে মুক্তির পর পুনরায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৫ মে) সকালে...

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে...

তীব্র গরমের পর সন্ধ্যায় খুলনায় স্বস্তির বৃষ্টি

তীব্র গরমের পর সন্ধ্যায় খুলনায় স্বস্তির বৃষ্টি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর রবিবার সন্ধ্যার পরে খুলনায় স্বস্তির বৃষ্টি হয়েছে। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরে...

মসজিদের বারান্দায় দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার

মসজিদের বারান্দায় দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলামখুলনার হরিনটানা থানার কৈয়া বাজার এলাকায় এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ডালিম গাজী (৪১)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক