মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদে সড়ক অবরোধ, নেতাকর্মীদের বিক্ষোভ

জোবায়ের হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি :
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্র জমা দেন।
দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীরা দাবি করেন, দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার পদত্যাগে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে পদত্যাগপত্র প্রত্যাহারের আহ্বান জানান।





