শীর্ষ সংবাদ
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের|‘শেখ হাসিনা যে পথে গেছেন, তারেক রহমানও সেই পথে যাবেন’—ময়মনসিংহে মামুনুল হক|বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ|মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী|রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা|‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’|রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না|ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ‘নরকযন্ত্রণা ভোগ করবে’, আইআরজিসির হুঁশিয়ারি

Sub Editor

২৮ জুন ২০২৬, ০৭:৩০
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ‘নরকযন্ত্রণা ভোগ করবে’, আইআরজিসির হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। বাহিনীটি বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো আগামী দিনগুলোতে ‘নরকযন্ত্রণা’ ভোগ করবে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণকে কোনোভাবেই দুর্বল করতে পারেনি।


বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নৌপথে নিয়ম ভঙ্গকারী জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ পদক্ষেপ অন্য জাহাজগুলোর জন্যও একটি বার্তা হিসেবে কাজ করবে। নিরাপদ চলাচলের জন্য নির্ধারিত পথ অনুসরণের ওপরও গুরুত্বারোপ করা হয়।


আইআরজিসি আরও বলেছে, অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিষয়ে তাদের অবস্থান আলাদা এবং ভবিষ্যতে এসব ঘাঁটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে।


এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।


মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশে এ হামলা চালানো হয়েছে।


সেন্টকমের ভাষ্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


যুক্তরাষ্ট্রের দাবি, হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পেতে সক্ষম বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।


সাম্প্রতিক এ পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ‘নরকযন্ত্রণা ভোগ করবে’, আইআরজিসির হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ‘নরকযন্ত্রণা ভোগ করবে’, আইআরজিসির হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। বাহিনীটি বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো...

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিজের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। দেশটির ফুটবলার হেক্টর বেলো এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েও শেষ মুহূর্ত পর্যন্ত মেয়েকে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ২৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস...

৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা

৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক