শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

ভোটারদের উঠানে চেয়ারম্যান প্রার্থী মিজান, শুনলেন মানুষের কথা

Sub Editor

২২ আগস্ট ২০২৬, ০৬:৫৬
ভোটারদের উঠানে চেয়ারম্যান প্রার্থী মিজান, শুনলেন মানুষের কথা

গাইবান্ধা প্রতিনিধি:


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজান ভোটারদের সঙ্গে মতবিনিময় ও নিজের পরিকল্পনা তুলে ধরতে উঠান বৈঠক করেছেন।


শুক্রবার (২১ আগস্ট) সোনারায় ইউনিয়নের পূর্ব শিবরাম এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজান স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নময় সোনারায়’র প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর-এর প্রতিষ্ঠাতা পরিচালক।


বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধাসহ নানা বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। মিজানুর রহমান মিজান মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


মিজানুর রহমান মিজান বলেন, ‘আমি শুধু ভোট চাইতে মানুষের কাছে আসিনি, মানুষের কথা শুনতেও এসেছি। সোনারায় ইউনিয়নের মানুষের সমস্যা ও প্রত্যাশাগুলো কাছ থেকে জানতে চাই। সুযোগ পেলে এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব।’


তিনি আরও বলেন, ‘সোনারায়কে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়নের পাশাপাশি শিক্ষা, মানবিকতা ও সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্ব দিতে চাই।’


নিজের পারিবারিক সম্পৃক্ততার কথা তুলে ধরে মিজানুর রহমান মিজান বলেন, ‘আমার মা এই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি অনেক উদ্যোগ নিয়েছিলেন। তার কিছু কাজ অসমাপ্ত রয়েছে। সুযোগ পেলে মায়ের সেই অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি সোনারায়ের মানুষের জন্য নতুন কিছু করার চেষ্টা করব।’

ভারতের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা বন্দর দিয়ে দেশে ফিরছে

ভারতের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা বন্দর দিয়ে দেশে ফিরছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।ভারতের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালিগঞ্জের ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকালে ভোমরা স্থলবন্দর দিয়ে পরিবারের কাছে মরদেহ...

জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরা পৌরসভা। "সবুজে সাজাই সাতক্ষীরা, সবুজ গড়ি বাংলাদেশ"—এই প্রতিপাদ্য ও...

ভোটারদের উঠানে চেয়ারম্যান প্রার্থী মিজান, শুনলেন মানুষের কথা

ভোটারদের উঠানে চেয়ারম্যান প্রার্থী মিজান, শুনলেন মানুষের কথা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজান ভোটারদের সঙ্গে মতবিনিময় ও নিজের পরিকল্পনা তুলে ধরতে উঠান বৈঠক...

সবুজ সাতক্ষীরার স্বপ্নে বন্ধুসভার বৃক্ষরোপণ

সবুজ সাতক্ষীরার স্বপ্নে বন্ধুসভার বৃক্ষরোপণ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।আকাশে মেঘের ঘনঘটা, তবু থেমে নেই তরুণদের পথচলা। এক হাতে সবুজের চারা, অন্য হাতে স্বপন আর মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার। ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’—এই...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক