শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

ভিসা ছাড়াই পায়ে হেঁটে মক্কার পথে সিংড়ার দিনমজুর দুলাল

Sub Editor

৮ আগস্ট ২০২৬, ০৭:২১
ভিসা ছাড়াই পায়ে হেঁটে মক্কার পথে সিংড়ার দিনমজুর দুলাল

মোঃ সজিব আলী,নাটোর জেলা প্রতিনিধি ,


পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও স্থানীয় চেয়ারম্যানের দেওয়া নাগরিকত্ব সনদ—সঙ্গে অল্প কিছু টাকা, শুকনো খাবার ও এক টুকরো কাফনের সাদা কাপড়। তবে নেই সৌদি আরবের ভিসা। তবুও পবিত্র হজ পালনের অদম্য ইচ্ছা নিয়ে পায়ে হেঁটে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়ার দিনমজুর দুলাল হোসেন (৩৫)।


সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে দুলাল হোসেন। গত ৪ আগস্ট স্বজন ও এলাকাবাসীর কাছ থেকে বিদায় নিয়ে শুরু করেন তাঁর দীর্ঘ যাত্রা।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে গ্রামের একটি চায়ের দোকানে আড্ডার সময় পায়ে হেঁটে হজ পালনের ইচ্ছার কথা জানান দুলাল। এরপর থেকেই নিজেকে প্রস্তুত করতে থাকেন তিনি।


যাত্রার সময় তাঁর সঙ্গে রয়েছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অল্প কিছু টাকা, শুকনো খাবার, প্রয়োজনীয় পোশাক এবং প্রতীকী হিসেবে এক টুকরো কাফনের কাপড়। যাত্রা শুরুর আগে স্বজন ও এলাকাবাসীকে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। পরে সবার কাছে ক্ষমা চেয়ে বিদায় নিয়ে রওনা হন মক্কার উদ্দেশে।


দুলাল হোসেন পেশায় একজন ভূমিহীন দিনমজুর। তিনি জানান, আর্থিক সংকটের কারণে সৌদি আরবের ভিসা করার সামর্থ্য তাঁর ছিল না। নিজের কষ্টার্জিত জমানো টাকা দিয়ে কেবল পাসপোর্ট তৈরি করতে পেরেছেন।


দুলাল বলেন, “টাকার অভাবে ভিসা করতে পারিনি। তবে পবিত্র হজ পালনের ইচ্ছা আমার অনেক দিনের। আল্লাহর ওপর ভরসা করেই বের হয়ে পড়েছি। সরকারের কাছে আমার আকুল আবেদন—আমার জন্য যেন ভিসার ব্যবস্থা করা হয়, যাতে আমি সুস্থভাবে পায়ে হেঁটে হজ পালন করে আবার দেশে ফিরতে পারি।”


তবে ভিসা ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সুযোগ নেই। ফলে দুলালের এই যাত্রা বাস্তবে কতদূর এগোতে পারবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে।


একজন সাধারণ দিনমজুরের এমন ব্যতিক্রমী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ ইতোমধ্যে সিংড়াজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে তাঁর এই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও সরকারি অনুমোদন নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

৩ এপিবিএন খুলনায় ৮৯টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

৩ এপিবিএন খুলনায় ৮৯টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় এবং অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে সেপ্টেম্বর ২০২৬ মাসে...

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস ২০২৬ পালিত হয়েছে। ৩০...

বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই...

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক