শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

বৃষ্টির মধ্যেও সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলে হাজারো দর্শক

Sub Editor

১৮ আগস্ট ২০২৬, ০৬:৩৭
বৃষ্টির মধ্যেও সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলে হাজারো দর্শক

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


মুষলধারে বৃষ্টিও দমাতে পারেনি ফুটবলপ্রেমীদের। বৃষ্টির মধ্যেই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে জড়ো হন হাজারো দর্শক। দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এমন আয়োজন ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।


সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম মঈন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা পৌরসভার সিও আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ মণ্ডল, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কণক, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক ফিফা রেফারি তৌয়েব হাসান শামসুজ্জামানসহ সংশ্লিষ্টরা।


উদ্বোধনী ম্যাচে শ্যামনগর উপজেলা একাদশ ও কলারোয়া উপজেলা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কলারোয়া উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় শ্যামনগর উপজেলা দল।


খেলা শুরুর আগে সকাল থেকেই সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছিল। বিকেলেও বৃষ্টি অব্যাহত থাকলেও তাতে দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। ছাতা মাথায়, কেউবা বৃষ্টিতে ভিজেই মাঠের চারপাশে দাঁড়িয়ে ও গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন হাজারো দর্শক। দীর্ঘদিন পর জেলা স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে এমন দর্শকসমাগমে উৎসবমুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেন, দীর্ঘদিন ধরে মানুষ খেলাধুলা থেকে অনেকটা দূরে ছিল। একটি ভালো দেশ ও জাতি গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা ক্রীড়ার জন্য একটি উর্বর ভূমি। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি।

বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

হযরত আলী,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার নামের ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের...

দক্ষতায় শক্তি সাতক্ষীরায় যুব ও নারীদের কারিগরি প্রশিক্ষণে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে

দক্ষতায় শক্তি সাতক্ষীরায় যুব ও নারীদের কারিগরি প্রশিক্ষণে ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।‘দক্ষতায় শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায়...

জাতিসংঘ পার্কে গুলিবর্ষণ মামলা: ‘গ্রেনেড বাবুর সহযোগী’ মিঠু গ্রেফতার

জাতিসংঘ পার্কে গুলিবর্ষণ মামলা: ‘গ্রেনেড বাবুর সহযোগী’ মিঠু গ্রেফতার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে সাংবাদিক ও বিএনপির দপ্তর সম্পাদককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মোঃ আসাদুজ্জামান মিঠু (৪৫) নামে এক...

বৃষ্টির মধ্যেও সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলে হাজারো দর্শক

বৃষ্টির মধ্যেও সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলে হাজারো দর্শক

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।মুষলধারে বৃষ্টিও দমাতে পারেনি ফুটবলপ্রেমীদের। বৃষ্টির মধ্যেই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে জড়ো হন হাজারো...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক