শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
খেলা

বিশ্বকাপের আগে যাতায়াত ভাড়া ১২ গুণ বাড়ালো যুক্তরাষ্ট্র

Mishuk Howladar

১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪
বিশ্বকাপের আগে যাতায়াত ভাড়া ১২ গুণ বাড়ালো যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের ৫৩ দিন আগে নতুন বিতর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আসন্ন ৪৮ দলের এই বিশ্বকাপকে সামনে রেখে এক লাফে ১২ গুণ পরিবহন খরচ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে নতুন সিদ্ধান্ত অনুসারে, আমেরিকার নিউজার্সিতে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের ট্রেনে যাতায়াতে গুনতে হবে ১৫০ ডলার। স্থানীয় কর্তৃপক্ষের এই ঘোষণায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


স্বাভাবিক সময়ে একই পথে যাতায়াতের ভাড়া মাত্র ১২ দশমিক ৯০ ডলার।  নিউ ইয়র্ক থেকে মেডোল্যান্ডস স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৩৬ মাইল বা ৫৬ কিলোমিটার। এই স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 


এনজে ট্রানজিটের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কোলুরি বলেন, ‘আমরা আমাদের সিস্টেমে রাউন্ড ট্রিপ টিকিটের জন্য ১৫০ ডলার নেব। নিউ ইয়র্ক থেকে মেটলাইফ, আবার মেটলাইফ থেকে নিউ ইয়র্ক।’ আটটি ম্যাচের জন্য মাত্র ৪০ হাজার ট্রেন টিকিট পাওয়া যাবে।

ট্রেনের বাইরে গাড়িতে গেলেও খরচ কম নয়। প্রতিবন্ধী দর্শকদের জন্য স্টেডিয়ামে পার্কিং পাওয়া যাবে ২২৫ ডলারে। নিউ ইয়র্কের বাসিন্দা গাই ডিক্সন এএফপিকে বলেন, আমি মনে করি এটা লজ্জাজনক। এটা ভক্তদের অসহায়ত্বের সুযোগ নেওয়া।


নিউজার্সির গভর্নর মিকি শেরিল ট্রানজিট সংস্থার সিদ্ধান্ত সমর্থন করেছেন। তিনি এক্সে লেখেন, ‘ফিফা বিশ্বকাপের দর্শক পরিবহনে এক ডলারও দেয়নি। আগের নিউজার্সি নেতৃত্বের সঙ্গে ফিফার চুক্তি স্টেডিয়ামের পার্কিংও বাতিল করে দিয়েছে। ফলে রেল সেবাকে স্বাভাবিকের চারগুণ দর্শক বহন করতে হচ্ছে। 

তিনি আরও বলেন, এই চুক্তিতে এনজে ট্রানজিটের কমপক্ষে ৪ কোটি ৮০ লাখ ডলার খরচ হবে। অথচ ফিফা বিশ্বকাপ থেকে ১ হাজার ১০০ কোটি ডলার আয় করবে।সিনেট মাইনরিটি লিডার চাক শুমারও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পরিবহন খরচ ফিফারই বহন করা উচিত। তবে ফিফা এই পদক্ষেপকে ‘নজিরবিহীন’ বলেছে। 


বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেন, ‘এভাবে মনগড়া বাড়তি মূল্য নির্ধারণ করে ফিফার কাছ থেকে সেই খরচ চাওয়া সম্পূর্ণ নজিরবিহীন। কোনো বৈশ্বিক ইভেন্ট, কনসার্ট বা বড় ক্রীড়া আয়োজকের সঙ্গে এমন দাবি কখনও করা হয়নি। ফিফা একটি অলাভজনক সংস্থা। ফ্রান্সের একটি সমর্থক গোষ্ঠী এই মূল্যকে ‘সম্পূর্ণ পাগলামি’ বলেছে। ‘ইরেসিস্টিবল ফ্রাঁসে’ সংগঠনের মুখপাত্র গিয়োম অপ্রেত্রে বলেন, ‘প্রতিদিনই পরিবহন নিয়ে খারাপ খবর আসছে। এই পাগলামি আর কতদূর যাবে সেটা সত্যিই ভাবতে হচ্ছে।’

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলও সমালোচনা করে এক্সে লেখেন, ‘এত কম দূরত্বের ট্রেন যাত্রায় ১০০ ডলারের বেশি নেওয়া আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।’


ইংল্যান্ডের ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান টমাস কনকানন বিবিসিকে বলেছেন, এই টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত যা কিছু বেরিয়ে আসছে তার সবটাই ভক্তদের ঠকানো। ম্যাচে যেতে এত খরচের কথা আমরা একেবারেই ভাবিনি।


ট্রাম্পের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল? ফিফার জবাব চায় নরওয়ে

ট্রাম্পের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল? ফিফার জবাব চায় নরওয়ে

অসলো/জুরিখ, ২৩ জুলাই ২০২৬: ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড Folarin Balogun-এর নিষেধাজ্ঞা স্থগিত করার ঘটনায় আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা FIFA-র বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার প্রস্তুতি...

ফাইনাল হারের পর ম্যাক অ্যালিস্টারের আবেগঘন বার্তা

ফাইনাল হারের পর ম্যাক অ্যালিস্টারের আবেগঘন বার্তা

বুয়েনস আইরেস | জুলাই ২০২৬২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার সমর্থকদের উদ্দেশে...

দ্বিতীয় বিশ্বকাপ জয়ে স্পেনের সামনে ইতিহাস গড়ার হাতছানি

দ্বিতীয় বিশ্বকাপ জয়ে স্পেনের সামনে ইতিহাস গড়ার হাতছানি

মাদ্রিদ | জুলাই ২০২৬২০২৬ ফুটবল বিশ্বকাপ জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে এই সাফল্যের সঙ্গে সামনে এসেছে আরও বড় চ্যালেঞ্জ, ২০৩০ বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পাশাপাশি...

বিশ্বকাপ হারের পর মুখ খুললেন মেসি, ‘এই কষ্ট অপূরণীয়’

বিশ্বকাপ হারের পর মুখ খুললেন মেসি, ‘এই কষ্ট অপূরণীয়’

বুয়েনস এইরেস, ২১ জুলাই — ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর অবশেষে নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে কোনো মন্তব্য না করলেও সামাজিক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক