শীর্ষ সংবাদ
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস|দেশের ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ|চুয়াডাঙ্গায় জ্বালানি কার্ড সংগ্রহে দীর্ঘ লাইন, স্ট্রোকে একজনের মৃত্যু|নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত|দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা|ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার|প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ|বঙ্গোপসাগরের মাছ চিনতেই ভুল, টেকসই নীল অর্থনীতির বড় বাধা|যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা|বিশ্ব বাজরে তেলের দাম ছাড়িয়ে গেল ১১৬ ডলারে|ক্রীড়া কার্ড চালু: ১২৯ খেলোয়াড় পাচ্ছেন মাসিক এক লাখ টাকা|এপ্রিলে অর্থ লেনদেন–সুবিধা চালু করছে এক্স, যে সুবিধা পাওয়া যাবে|ক্বাবার মাকামে ইব্রাহিমে মৌমাছির ঝাঁক নিয়ে বিস্ময়!|ফারইস্ট লাইফের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র|সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা ছাড়িয়েছে|বাংলাদেশে কিডনির রোগ বাড়ছে কেন? সবচেয়ে কার্যকর সমাধান জেনে রাখুন|গরু দৌড় দেখতে এসে জু'তা ফে'লে দৌ'ড়ালেন দর্শকরা|প্রায় ৪ কোটি ভোট পেয়ে বিএনপির আধিপত্য, চমক দেখাল জামায়াত|বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর
খেলা

বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন ঘানার কোচ

Mishuk Howladar

৩১ মার্চ ২০২৬, ১১:৩৩
বিশ্বকাপের  আগে বরখাস্ত হলেন ঘানার কোচ

বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় ধরনের সিদ্ধান্ত নিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পরপরই এই সিদ্ধান্ত আসে, যা ঘানার ফুটবল মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



জার্মানির বিপক্ষে ম্যাচে ঘানা অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখায়। পুরো ম্যাচজুড়েই তারা লড়াই করে খেলেছে এবং ৮৮ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল। কিন্তু শেষ মুহূর্তে দেনিজ উনদাভের গোলের কারণে আর পেরে ওঠেনি আফ্রিকান দলটি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই হারের পাশাপাশি সাম্প্রতিক সময়েও ঘানার পারফরম্যান্স ছিল হতাশাজনক। জার্মানির বিপক্ষে হারসহ টানা চারটি ম্যাচে পরাজিত হয়েছে তারা। চলতি আন্তর্জাতিক বিরতিতে প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৫-১ ব্যবধানে বড় হার মানে ঘানা। এর আগে গত নভেম্বরেও এশিয়ার দুই শক্তিশালী দল জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারের স্বাদ পেতে হয়েছিল তাদের। ধারাবাহিক এই ব্যর্থতাই শেষ পর্যন্ত কোচ অটো আদ্দোর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করে ঘানা ফুটবল কর্তৃপক্ষকে।

এক বিবৃতিতে জিএফএ জানায়, দলের জন্য অবদান রাখায় তারা অটো আদ্দোর প্রতি কৃতজ্ঞ এবং তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়, জাতীয় দলের নতুন টেকনিক্যাল পরিকল্পনা ও দিকনির্দেশনা যথাসময়ে ঘোষণা করা হবে।

৫০ বছর বয়সী অটো আদ্দো ঘানার জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ২০২৪ সালের মার্চে। এর আগে ২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি প্রথম দফায় জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনেই ২০২২ সালের বিশ্বকাপে অংশ নেয় ঘানা।

সেই বিশ্বকাপে ঘানা প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দেখায়। তবে শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে। সেই আসরেই আদ্দো ঘানার ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার অনন্য কীর্তি গড়েন।

পরবর্তীতে ২০২৪ সালের মার্চে আবার দায়িত্ব নিয়ে তিনি ঘানাকে আরও একটি বিশ্বকাপে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে তার দ্বিতীয় দফার মেয়াদে বড় ব্যর্থতা ছিল আফ্রিকা কাপ অব নেশনসে ঘানার যোগ্যতা অর্জন করতে না পারা।

এবারের বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাওয়া ঘানা রয়েছে ‘এল’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড এবং পানামা। আগামী ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। তবে সেই ম্যাচে ডাগআউটে অটো আদ্দো থাকছেন না নতুন কোচের অধীনেই শুরু হবে ঘানার বিশ্বকাপ যাত্রা।


বিশ্বকাপের  আগে বরখাস্ত হলেন ঘানার কোচ

বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন ঘানার কোচ

বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় ধরনের সিদ্ধান্ত নিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের...

পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পেশাদার খেলোয়াড়ি জীবনে খেলোয়াড়দের কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’...

বল টেম্পারিং কাণ্ডে ফেঁসে যাচ্ছেন ফখর জামান

বল টেম্পারিং কাণ্ডে ফেঁসে যাচ্ছেন ফখর জামান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামান বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন। চলমান আসরে তার বিরুদ্ধে প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আচরণবিধির...

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করল ভারতীয় কোম্পানি

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করল ভারতীয় কোম্পানি

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার চুক্তি বাতিল করেছে ভারতের বিলিয়নিয়ার মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার। অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক