শীর্ষ সংবাদ
যুদ্ধে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা, নিহত একাধিক রাজনৈতিক ও সামরিক নেতা|মন্ত্রণালয়ের নির্দেশনায় স্থবির সিবিএ চুক্তি, জ্বালানি খাতে অস্থিরতার আশঙ্কা|লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা|আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার|ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা|খামেনির জানাজা ও দাফনের নতুন সূচি ঘোষণা ইরানের|খুচরা পর্যায়ে অগ্রিম কর মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইসিএবি|‘বড় দল’ হওয়ার পথে শৃঙ্খলা সংকটে জামায়াত, বাতিল দুই জেলা কমিটি|ফ্যামিলি কার্ডে জালিয়াতি ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের|রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল|যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প|ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প|জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে নগদ|ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত|বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী|কেন ব্যতিক্রমী ২০২৬ বিশ্বকাপ, যে পাঁচ কারণে ইতিহাস গড়ছে এবারের আসর|হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে|আসন্ন বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে, নিকোটিন পাউচে ৩৫০ শতাংশ শুল্কের প্রস্তাব|নিজের বিরুদ্ধে ‘বিষোদগার’ নিয়ে মুখ খুললেন মাহফুজ আলম|কেমন বাজেট পাচ্ছে বাংলাদেশ?|রাইড থেকে হোটেল বুকিং — 'সুপার অ্যাপ' হওয়ার পথে উবার, আসছে দুটি নতুন সুবিধা|মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব, কী থাকছে নতুন বাজেটে?|রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে চায় বিএনপি|নবম পে-স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সরকারি কর্মচারীরা|মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা|বাংলাদেশের বাজারে নতুন উদ্যমে ফিরল হুয়াওয়ে, একসঙ্গে ১৩টি পণ্য উন্মোচন|বিল্লাল হত্যাকাণ্ড: যুবদল নেতা বাবু বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত|চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেবে বিসিসিসিআইর ব্যবসায়ী প্রতিনিধি দল|শুভেন্দুর 'চার হাজার আটশো বাংলাদেশি ফেরত' দাবি নাকচ করল বিজিবি|ভারতের আচরণে হতাশ বিএনপি সরকার, তারেক রহমানের দিল্লির বদলে কুয়ালালামপুর-বেইজিং সফরের পরিকল্পনা
খেলা

বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড এখন জার্মানির

Sub Editor

১৫ জুন ২০২৬, ০৯:০৩
বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড এখন জার্মানির

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ড এখন জার্মানির দখলে। কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিলকে পেছনে ফেলে নতুন এই মাইলফলক স্পর্শ করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


রোববার হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে জার্মানি। ম্যাচে জোড়া গোল করেন কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলের মাধ্যমেই বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের নতুন রেকর্ড গড়ে দলটি।


এই জয়ের পর বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯। এর আগে ২৩৮ গোল নিয়ে শীর্ষে ছিল ব্রাজিল। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, তাদের গোলসংখ্যা ১৫২। ফ্রান্স ১৩৬ গোল নিয়ে চতুর্থ এবং ইতালি ১২৮ গোল নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।


জার্মানির এই ৭-১ ব্যবধানের জয় ফুটবলপ্রেমীদের মনে আবারও ফিরিয়ে এনেছে ২০১৪ বিশ্বকাপের স্মৃতি। সেবার সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে একই ব্যবধানে হারিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিল জার্মানরা। বিশ্বকাপের ইতিহাসে সাত বা তার বেশি গোল করার কৃতিত্ব এখন পর্যন্ত চারবার দেখিয়েছে একমাত্র জার্মানিই।


কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে দলটি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি এবার নিজেদের নতুন রূপে তুলে ধরছে।


অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাও ম্যাচের ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলের মাধ্যমে সমতায় ফিরেছিল। তবে এরপর জার্মান আক্রমণের সামনে আর টিকতে পারেনি তারা। হাভার্টজসহ জার্মান ফরোয়ার্ডদের ধারালো পারফরম্যান্সে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের দলটি।

বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড এখন জার্মানির

বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড এখন জার্মানির

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ড এখন জার্মানির দখলে। কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিলকে পেছনে ফেলে নতুন এই মাইলফলক স্পর্শ করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।রোববার হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে...

লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা

লাল গাড়ি জিতে মাকে উৎসর্গ হৃদয়ের আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ নির্বাচিত হয়ে পুরস্কার হিসেবে একটি লাল রঙের গাড়ি পেয়েছেন জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয়। তবে গাড়ি জয়ের আনন্দের চেয়েও বেশি আলোচনায় এসেছে...

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর দলের দুর্বলতা নিয়ে খোলামেলা আনচেলত্তি

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর দলের দুর্বলতা নিয়ে খোলামেলা আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপ মিশনের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করেছেন...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প

ঝলমলে আয়োজন আর তারকাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো ফুটবল বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ শুরুর আগে আয়োজিত এই অনুষ্ঠানে যেন এক টুকরো...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক