শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মার্তিনেজকে নিয়ে শঙ্কা

Sub Editor

২৩ মে ২০২৬, ০৭:০৩
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মার্তিনেজকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ১৯ দিন বাকি। এমন সময় আর্জেন্টিনা শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দলের নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে। আঙুলের চোটের কারণে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।


গত বুধবার রাতে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জেতে অ্যাস্টন ভিলা। তবে সেই ম্যাচে পুরোপুরি ফিট ছিলেন না মার্তিনেজ। জানা গেছে, ফাইনালের আগে অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পান তিনি। আঙুলে সামান্য মচকানোর সমস্যা দেখা দিলেও অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।


আর্জেন্টিনা দল আশাবাদী, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে দেশটির সংবাদমাধ্যমগুলোর তথ্য বলছে, বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।


আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, মার্তিনেজের পুরোপুরি সুস্থ হতে অন্তত ২০ দিন সময় লাগতে পারে। অন্যদিকে আগামী ১৬ জুন কানশাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর্দা উঠবে ১১ জুন।


তবে আরেক সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, প্রথম ম্যাচের আগে তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু চিকিৎসকরা এখনই শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না। ফলে শেষ পর্যন্ত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মার্তিনেজকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।


এদিকে একটি বিষয় প্রায় নিশ্চিত হয়েছে—বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে দেখা যাবে না মার্তিনেজকে। আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।


আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল মার্তিনেজের। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি জিতেছিলেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার। বিশেষ করে ফাইনালে ফ্রান্সের র্যান্ডাল কোলো মুয়ানির নিশ্চিত গোল ঠেকানো এবং টাইব্রেকারে কিংসলে কোমানের শট রুখে দেওয়া ছিল দলের শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ মুহূর্ত।


এ পর্যন্ত ক্যারিয়ারে সাতটি ফাইনাল খেলেছেন মার্তিনেজ এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছেন। তাই বিশ্বকাপের মঞ্চে তাঁর উপস্থিতি আর্জেন্টিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।


এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মার্তিনেজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কোচ লিওনেল স্কালোনি। সে কারণে বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচে রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ট্রাম্পের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল? ফিফার জবাব চায় নরওয়ে

ট্রাম্পের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল? ফিফার জবাব চায় নরওয়ে

অসলো/জুরিখ, ২৩ জুলাই ২০২৬: ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড Folarin Balogun-এর নিষেধাজ্ঞা স্থগিত করার ঘটনায় আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা FIFA-র বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার প্রস্তুতি...

ফাইনাল হারের পর ম্যাক অ্যালিস্টারের আবেগঘন বার্তা

ফাইনাল হারের পর ম্যাক অ্যালিস্টারের আবেগঘন বার্তা

বুয়েনস আইরেস | জুলাই ২০২৬২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার সমর্থকদের উদ্দেশে...

দ্বিতীয় বিশ্বকাপ জয়ে স্পেনের সামনে ইতিহাস গড়ার হাতছানি

দ্বিতীয় বিশ্বকাপ জয়ে স্পেনের সামনে ইতিহাস গড়ার হাতছানি

মাদ্রিদ | জুলাই ২০২৬২০২৬ ফুটবল বিশ্বকাপ জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে এই সাফল্যের সঙ্গে সামনে এসেছে আরও বড় চ্যালেঞ্জ, ২০৩০ বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পাশাপাশি...

বিশ্বকাপ হারের পর মুখ খুললেন মেসি, ‘এই কষ্ট অপূরণীয়’

বিশ্বকাপ হারের পর মুখ খুললেন মেসি, ‘এই কষ্ট অপূরণীয়’

বুয়েনস এইরেস, ২১ জুলাই — ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর অবশেষে নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে কোনো মন্তব্য না করলেও সামাজিক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক