শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

বিদেশে যাওয়ার স্বপ্ন, ফিরলেন লাশ হয়ে: খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগে ঘনীভূত রহস্য

Sub Editor

১৬ জুলাই ২০২৬, ০৬:২৭
বিদেশে যাওয়ার স্বপ্ন, ফিরলেন লাশ হয়ে: খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগে ঘনীভূত রহস্য

ফাহিম ইসলাম, খুলনা জেলা প্রতিনিধি:

 

বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়লেও শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরতে হলো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মির্জাপুরী উত্তর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান (৩২)-কে। তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। নিহতের বড় ভাই মোঃ মিরাজুল ইসলাম খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিদেশে যাওয়ার কাগজপত্র প্রস্তুতের জন্য প্রায় এক মাস আগে আসাদুজ্জামান খুলনার দাকোপ উপজেলার সুতারখালীর বাসিন্দা আবিদ আনোয়ারের মাধ্যমে ঢাকার একটি ট্রাভেলস এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানে অবস্থান করছিলেন।

 

পরিবারের দাবি, গত ১৩ জুলাই আসাদুজ্জামান, আবিদ আনোয়ার, রুবেল গাজীসহ মোট চারজন হাঁসের মাংস রান্না করে খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের বমি, পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর এজেন্সির ম্যানেজার সুমন খুলনার সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সবুজবাগ এলাকার বাসিন্দা নারগিসকে ফোন করে জানান, চারজনের অবস্থা আশঙ্কাজনক।

 

খবর পেয়ে নারগিস ঢাকায় যান। তার ভাষ্য অনুযায়ী, অসুস্থদের অবস্থা দেখে তিনি ঢাকার উন্নত কোনো হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলেও এজেন্সির পক্ষ থেকে তাদের খুলনায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে চারজনকে খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।

 

খুলনায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্স চালক ডায়রিয়ার রোগী হিসেবে তাদের মীরের ডাঙ্গা সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আবিদ আনোয়ার ও রুবেল গাজীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় এজেন্সির ম্যানেজার সুমন মীরের ডাঙ্গা হাসপাতালে অবস্থান করেন।

 

নিহতের পরিবারের অভিযোগ, পুরো ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তাদের প্রশ্ন, ঢাকায় অসুস্থ হওয়ার পর কিংবা খুলনায় আনার পথে কেন পরিবারের কাউকে জানানো হয়নি? কেন মৃত্যুর পর খবর দেওয়া হলো?

 

ঘটনার আরও কিছু অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। এজেন্সি ম্যানেজার সুমনের দাবি, ঢাকায় অসুস্থ অবস্থায় আসাদুজ্জামান লুঙ্গি নষ্ট করায় সেটি সেখানে ফেলে দেওয়া হয় এবং গামছা পরিয়ে খুলনায় আনা হয়। তবে মীরের ডাঙ্গা হাসপাতালের কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, হাসপাতালে আনার সময় আসাদুজ্জামানকে উলঙ্গ অবস্থায় দেখা যায়। যদিও নারগিসের ভাষ্য, অ্যাম্বুলেন্সে আসার সময় তিনি আবারও বাথরুম করলে লুঙ্গি ফেলে দিয়ে গামছা পরানো হয়েছিল।

 

সরেজমিনে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানা যায়, আবিদের শারীরিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল থাকলেও রুবেল গাজীর অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তাকে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছিল।

 

নিহতের ভাই মোঃ মিরাজুল ইসলাম এই ঘটনার জন্য আবিদ আনোয়ারকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, অসুস্থ হওয়ার পরপরই পরিবারকে জানানো হলে হয়তো তার ভাইকে বাঁচানো সম্ভব হতো।

 

ঘটনার পর আরও কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। আবিদের বাবা কেন নিজের অসুস্থ ছেলেকে রেখে মীরের ডাঙ্গা হাসপাতালে এজেন্সি ম্যানেজার সুমনের সঙ্গে অবস্থান করছিলেন—এ প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি। অন্যদিকে নারগিস জানান, খুলনা সিটি মেডিকেলে আবিদের পাশে পর্যাপ্ত লোকজন থাকায় তিনি সেখানে ছিলেন না। তবে সরেজমিনে দেখা যায়, আবিদের স্ত্রী ও এক আত্মীয় ছাড়া তেমন কাউকে হাসপাতালে উপস্থিত পাওয়া যায়নি।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একই খাবার খেয়ে চারজন অসুস্থ হলেও বিদেশগামী দুইজনের মধ্যে আসাদুজ্জামান মারা যান এবং রুবেল গাজীর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে আবিদ আনোয়ার ও এজেন্সি ম্যানেজার সুমন তুলনামূলক সুস্থ থাকায় বিষয়টি নিয়েও সন্দেহের সৃষ্টি হয়েছে।

 

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য পাওয়া না গেলেও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত চলমান রয়েছে।”

এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর অন্যতম সদস্য রকি গ্রেফতার।

এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর অন্যতম সদস্য রকি গ্রেফতার।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার আলোচিত সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য ও বাহিনীর প্রধান নুরাজিমের সহোদর শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স...

খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলামখুলনার রূপসা উপজেলায় মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ...

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা নগরীতে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে বাড়ছে ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা। এবার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে তিন দিনের...

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় পিপলু আর্মি (অব.) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক