বিজিবির ড্রোনে ধরা পড়লো বিশাল চিতাবাঘ-

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় বা'ঘের আ'ক্রমণে তিনজন আ'হত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘ'টনাস্থলে পৌঁছে ফাঁ'কা গু'লি ছুড়ে বাঘটিকে লোকালয় থেকে সরিয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বাঘটিকে নিরাপদে উদ্ধারে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম শুরু করা হয়।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৯০৫/১১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শরিফা বেগম তাঁর হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ধানক্ষেতের পাশে গেলে একটি বাঘ আকস্মিকভাবে তাঁকে আ'ক্র'মণ করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধারে এগিয়ে এলে বা'ঘটির আ'ক্র'মণে আরও দুজন আ'হত
শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট প্রতিনিধি






