শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
রাজনীতি

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

Sub Editor

৮ জুন ২০২৬, ১৬:১২
বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।


সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও পদযাত্রা পালনকালে এসব দাবি তুলে ধরেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, সংগঠনের জন্য দীর্ঘদিন কাজ করা এবং রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়া অনেক নেতাকে মূল্যায়ন না করে ব্যক্তিকেন্দ্রিক বিবেচনায় কিছু ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।


তাদের ভাষ্য, যুবদলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে হলে যোগ্যতা, ত্যাগ ও রাজনৈতিক অবদানের ভিত্তিতে পদায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পদবঞ্চিত নেতাকর্মীদের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করে সাংগঠনিক ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান তারা। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া নেতাদের একজন রফিকুল ইসলাম বলেন, যুবদলই ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব বিকাশের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।


ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগের শাসনামলে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তারা। রাজনৈতিক কর্মকাণ্ডে অবদান ও ত্যাগের দিক থেকে পিছিয়ে না থাকলেও কমিটিতে তাদের জায়গা হয়নি। এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত প্রত্যাশা করেন তিনি।   আন্দোলনরত নেতারা জানান, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সাংগঠনিক পদায়নের দাবিতে আগামী কয়েক দিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় বিএনপি। এর আগে ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা অবিলম্বে...

আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, শিগগিরই সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ...

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

ভারতের পক্ষ থেকে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, এ ধরনের পুশইনের ঘটনা...

এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী

এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে চলতি মৌসুমে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী এবার ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখা দিতে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক