শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

‘বন্দর রক্ষায় প্রয়োজনে কঠোর কর্মসূচি’—এনসিটি হস্তান্তর নিয়ে শ্রমিকদের হুঁশিয়ারি

Sub Editor

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩
‘বন্দর রক্ষায় প্রয়োজনে কঠোর কর্মসূচি’—এনসিটি হস্তান্তর নিয়ে শ্রমিকদের হুঁশিয়ারি

জোবায়ের হোসেন, চট্টগ্রাম:


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর আগ্রাবাদ এলাকার সৌদি বাংলা রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। তাদের দাবি, এনসিটি থেকে প্রতি বছর সরকারের প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা আয় হয়। এর মধ্যেই এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা বলেন, দেশের স্বার্থ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনা না করে গুরুত্বপূর্ণ একটি সমুদ্রবন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে ভবিষ্যতে জাতীয় সংকটের সময় দেশের নিজস্ব সক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তাদের দাবি, এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করা হলে দেশীয় বিপুলসংখ্যক শ্রমিক ও কর্মচারী কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন।


তারা আরও দাবি করেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হলে দেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এনসিটি থেকে অর্জিত অর্থের একটি অংশ বিদেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চুক্তির কারণে এনসিটিতে বিপজ্জনক পণ্য খালাসের সুযোগ তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে ডিপি ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন বন্দরের টার্মিনাল পরিচালনা করলেও চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার ক্ষেত্রে দেশের স্বার্থ, শ্রমিকদের কর্মসংস্থান এবং বন্দরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তাদের দাবি, এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হলে ভবিষ্যতে বাংলাদেশের ওপর বিদেশি প্রভাব বাড়ার আশঙ্কা রয়েছে। এ সময় তারা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দেশীয় জনবল ও ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।


চার দফা দাবি:

সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়।

১. চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে চুক্তি-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ করতে হবে।

২. পূর্বের আন্দোলনের ঘটনায় চট্টগ্রাম বন্দরের নেতৃত্বসহ ১৫ কর্মচারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।

৩. ফ্যাসিস্ট সরকারের সময় থেকে এখন পর্যন্ত বন্দরে কর্মরত যেসব কর্মকর্তা এনসিটি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।

৪. পরিকল্পিতভাবে দীর্ঘদিন জনবল নিয়োগ বন্ধ রেখে বন্দরের চলমান অপারেশনাল কার্যক্রম স্থবির করার পরিবর্তে বেসরকারিকরণ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে। শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দিয়ে অপারেশনাল কার্যক্রম গতিশীল করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে চট্টগ্রাম বন্দরকে আধুনিক বন্দরে প্রতিষ্ঠিত করতে হবে।


বক্তারা জানান, এসব দাবি আগামী দুই দিনের মধ্যে পুনর্বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

আদিতমারীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আদিতমারীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধিঃশাহ আনিস আরাফাত রাজিন কার্যক্রম নি'ষিদ্ধ আওয়ামী লীগের নৈ'রাজ্য ও জ্বা'লাও-পো'ড়াওয়ের প্রতিবাদে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ...

রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার : ১

রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার : ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়ক এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার...

খুলনায় ‘সপ্নমহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ৬ জন আটক

খুলনায় ‘সপ্নমহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ৬ জন আটক

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা নগরীর রয়েল মোড় এলাকার ‘সপ্নমহল’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ছয়জনকে আটক করেছে খুলনা সদর থানা পুলিশ। এক যুবকের অভিযোগের ভিত্তিতে হোটেলটিতে অভিযান...

খুলনায় গভীর রাতে যুবকের মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনায় গভীর রাতে যুবকের মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় গভীর রাতে আজমল নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক