শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

বটিয়াঘাটায় প্রবাসীর ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধার অভিযোগ

Sub Editor

২৫ জুন ২০২৬, ০৬:২২
বটিয়াঘাটায় প্রবাসীর ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি : ফাহিম ইসলাম


খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের কল্যাণশ্রী গ্রামে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা ও সমাধানের চেষ্টা হলেও বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ করেছেন প্রবাসী মো. কারিমুল ইসলাম।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর সুরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কল্যাণশ্রী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও প্রবাসী মো. কারিমুল ইসলাম একই গ্রামের মৃত তালেব আলী গোলদারের ছোট ছেলে মিজানুর রহমানের কাছ থেকে কল্যাণশ্রী মৌজার জে.এল. নং-৪০ এলাকার ৫ শতক জমি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে জমির নামজারি সম্পন্ন করে নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন বলে তিনি দাবি করেন।


কারিমুল ইসলাম জানান, সম্প্রতি তিনি ওই জমিতে বসতঘর নির্মাণের উদ্যোগ নিলে একই গ্রামের মৃত তালেব গোলদারের বড় ছেলে আশরাফ আলী গোলদার জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি দাবি করে নির্মাণকাজে আপত্তি তোলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ ও অংশ বণ্টনের বিষয়েও সমঝোতার চেষ্টা করা হয় বলে জানা গেছে।


তবে অভিযোগকারী দাবি করেন, স্থানীয়ভাবে সীমানা নির্ধারণের পরও আশরাফ আলী গোলদার বিভিন্ন সময়ে নির্মাণকাজে বাধা প্রদান করছেন। ফলে কাজ বন্ধ হয়ে যাচ্ছে এবং তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দীর্ঘদিন ধরে এ নিয়ে হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টির স্থায়ী সমাধান এবং নিজের জমিতে ঘর নির্মাণের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।


এ বিষয়ে আশরাফ আলী গোলদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটি আমাদের পৈত্রিক সম্পত্তি। আমার সৎ মায়ের এক ছেলে ও আমার চার বোন তাদের অংশের জমি বিক্রি করেছেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আমি আদালতে প্রয়োজনীয় অর্থ আমানত করেছি। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”


স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে উভয় পক্ষই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে মত দিয়েছেন।


এ ঘটনায় সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিরোধের সুষ্ঠু সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগ ও বক্তব্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভরশীল।

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক ২৩) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল...

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে একটি বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি, ছয়টি খালি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও...

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের আশ্বাস দিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে।...

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোয় দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বাংলোর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক