ফটিকছড়িতে মরিচের গুডা মেরে জুয়েলারি দোকানের স্বর্ণলঙ্কার ছিনতাইয়ের চেষ্টা, মহিলা আটক

জোবায়ের হোসেন
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মরিচের গুডা মেরে জুয়েলারি দোকানের স্বর্ণলঙ্কার ছিনতাইয়ের চেস্টাকালে এক মহিলাকে আটক করে পুলিশে দিযেছে দোকান সংশ্লিষ্টরা।
১২ মে দুপুর ২টার দিকে ফটিকছড়ি থানার সামনে টন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সালমা নামের উপজেলার ধর্মপুর ইউনিয়নের চল্লিশউর্ধ এক নারী উক্ত জুয়েলার্সের কর্মচারিদের চোখে মরিচের গুঁড়া মেরে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে কর্মচারিরা ওই মহিলাকে ঝাপটে ধরে থানা পুলিশকে সোপর্দ করে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।





