প্রিপেইড মিটার বাতিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন

শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল, পূর্বের এনালগ মিটার পুনর্বহাল এবং ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার হাতীবান্ধা মেডিকেল মোড়ে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল, দ্রুত ব্যালেন্স শেষ হয়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই তারা প্রিপেইড মিটার বাতিল করে পূর্বের এনালগ মিটার পুনর্বহালের দাবি জানান।
এ সময় অংশগ্রহণকারীরা ঘন ঘন লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।






