শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
খেলা

নেইমার কি বিশ্বকাপ দলে ডাক পাবেন? মুখ খুললেন আনচেলত্তির ছেলে

Mishuk Howladar

১৩ এপ্রিল ২০২৬, ১৫:২২
নেইমার কি বিশ্বকাপ দলে ডাক পাবেন? মুখ খুললেন আনচেলত্তির ছেলে

আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেবে ৪৮ দল। আসন্ন বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশনে মাঠে নামবে ব্রাজিল। তবে সবার কৌতূহল নেইমার জুনিয়রকে নিয়ে। ব্রাজিলের শীর্ষ গোলদাতা কি পারবেন কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা করে নিতে?



২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়ার পর থেকেই জাতীয় দলে নেই নেইমার। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দলে ফিরতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই কিংবদন্তি ফরোয়ার্ড। কিন্তু একের পর এক শারীরিক সমস্যার কারণে সান্তোস তারকার সেই পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।  



সবশেষ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্চের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ব্রাজিল দলে ছিলেন না নেইমার। ব্রাজিলের হয়ে রেকর্ড ৭৯ গোলের মালিককে বিশ্বকাপে খেলতে ব্রাজিল কোচ আনচেলত্তি কঠিন শর্ত দিয়েছেন— শতভাগ ফিট থাকলেই ব্রাজিলের স্কোয়াডে রাখা হবে তাকে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সান্তোস ফরোয়ার্ডকে আশার আলো দেখালেন।


সম্প্রতি ফরাসি সংবাদপত্র লেকিপ-কে দেয়া এক সাক্ষাৎকারে নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে খোলামেলা কথা বলেছেন আনচেলত্তি। এই ইতালিয়ান কোচ বলেন, ‘সে একজন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়, আর এটা খুবই স্বাভাবিক যে মানুষ মনে করছে, সে আমাদের আগামী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। তবে আমি কেবল সেই খেলোয়াড়দেরই দলে নেব, যারা শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।’



নেইমারকে পর্যবেক্ষণ করছেন বলেও জানান আনচেলত্তি, ‘বর্তমানে সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) এবং আমি তাকে পর্যবেক্ষণ করছি। আগামী বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা তার আছে কি না, তা প্রমাণ করার জন্য তার হাতে আরও দুই মাস সময় আছে।’ অবশ্য ফরোয়ার্ডকে নিয়ে আশাবাদী আনচেলত্তি, ‘হাঁটুর চোট কাটিয়ে ফেরার পর নেইমার বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। সে গোলও পাচ্ছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং নিজের ফিটনেসের আরও উন্নতি ঘটাতে হবে। সে সঠিক পথেই আছে।’



এদিকে নেইমারকে নিয়ে বাবার মতো আশাবাদী ডেভিড আনচেলত্তিও। ব্রিটিশ ব্রডকাস্টার বিবিসি-কে তিনি বলেন, ‘এটা কোচের সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়ার জন্য তার হাতে সময় আছে।’ নেইমারের চতুর্থ বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন ডেভিড, ‘১৮ মে চূড়ান্ত স্কোয়াড দেওয়া হবে। সে সর্বকালের শীর্ষ গোলদাতা। তার সুযোগ আছে। সেরা ফর্মে ফিরে দলে জায়গা করে নেওয়ার সময় তার হাতে আছে।’


১৫৮ কোটি টাকার বিলাসবহুল সুপারকারের রাজত্ব, ‘মাই টয়জ’ ক্যাপশনে রোনালদোর ছবি ভাইরাল

১৫৮ কোটি টাকার বিলাসবহুল সুপারকারের রাজত্ব, ‘মাই টয়জ’ ক্যাপশনে রোনালদোর ছবি ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি মাঠের বাইরে বিলাসবহুল জীবনযাপনের জন্য বেশ পরিচিত পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার নিজের ব্যক্তিগত সুপারকার সংগ্রহের এক ঝলক সামাজিক...

‘কেউ ফুটবল বিক্রি করছে না’—বেসরকারি অংশীদারিত্ব ইস্যুতে ফিফার ব্যাখ্যা

‘কেউ ফুটবল বিক্রি করছে না’—বেসরকারি অংশীদারিত্ব ইস্যুতে ফিফার ব্যাখ্যা

ঢাকা, ৩১ জুলাই ২০২৬: বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতার অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, “কেউ ফুটবল বিক্রি করছে না।”...

নেইমারের জোড়া গোলের পরই বিতর্ক: অনুশীলন ছাড়লেন অনুমতি ছাড়াই

নেইমারের জোড়া গোলের পরই বিতর্ক: অনুশীলন ছাড়লেন অনুমতি ছাড়াই

সাও পাওলো, ২৭ জুলাই: বিশ্বকাপে ব্যর্থ অভিযান শেষে ক্লাব ফুটবলে ফিরে সান্তোসের হয়ে জোড়া গোল করে আলোচনায় আসেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে অল্প সময়ের মধ্যেই ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে বিতর্ক এবং...

ট্রান্সফার নীতিতে পরিবর্তন চান রোনালদো, আল-নাসরে ক্রীড়া বিভাগের পূর্ণ ক্ষমতার দাবি

ট্রান্সফার নীতিতে পরিবর্তন চান রোনালদো, আল-নাসরে ক্রীড়া বিভাগের পূর্ণ ক্ষমতার দাবি

সৌদি আরবের ক্লাব Al-Nassr FC-এ ট্রান্সফার নীতিতে বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা Cristiano Ronaldo।২০২৩ সাল থেকে ক্লাবটির হয়ে খেলা রোনালদো মনে করেন, ভবিষ্যৎ প্রকল্পকে শক্তিশালী করতে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক