শীর্ষ সংবাদ
ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম|বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
সারাদেশ

নির্জনা হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন আকাশ গ্রেপ্তার

Sub Editor

১৯ জুলাই ২০২৬, ০৬:৩৬
নির্জনা হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন আকাশ গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম 

 

খুলনার বহুল আলোচিত আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার প্রধান সন্দেহভাজন মো. আলীম হোসেন আকাশ (৪০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ দল।

 

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা।

 

র‍্যাব-৬ জানায়, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

এ ঘটনায় খুলনা সদর থানার নারী এসআই (নিঃ) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মো. আলীম হোসেন আকাশকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয় এবং যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

মায়ের ওপর অভিমান করে ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে ঘর ছাড়ল ৮ বছরের শিশু

মায়ের ওপর অভিমান করে ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে ঘর ছাড়ল ৮ বছরের শিশু

মায়ের সামান্য বকুনি খেয়ে মাত্র ৮ বছরের এক শিশু যা ঘটিয়ে বসল, তা শুনে এখন রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। "থাকব না আর তোমাদের বাড়িতে, আমি চলে গেলাম।" ছোটবেলার এই চিরচেনা সংলাপটি শোনেননি এমন মানুষ সম্ভবত...

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: অন্যতম সংগঠক মাইকেলসহ ৯ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: অন্যতম সংগঠক মাইকেলসহ ৯ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেলসহ...

শেখ হাসিনার ছবি সংবলিত গেঞ্জি পরে থানায় হাজির সাবেক ছাত্রলীগ নেতা, গ্রেফতারের দাবি

শেখ হাসিনার ছবি সংবলিত গেঞ্জি পরে থানায় হাজির সাবেক ছাত্রলীগ নেতা, গ্রেফতারের দাবি

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের হাতীবান্ধা থানায় শেখ হাসিনার ছবি সংবলিত গেঞ্জি পরে স্বেচ্ছায় উপস্থিত হয়ে নিজেকে গ্রেফতারের দাবি জানিয়েছেন টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ...

চট্টগ্রাম বিভাগে ছয় দিনে বন্যা ও পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে ছয় দিনে বন্যা ও পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ

চট্টগ্রাম, ১৯ জুলাই: টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জন প্রান হারান। একই সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৬ হাজার ৬১৪ জন এবং...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক