শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

Mishuk Howladar

১১ এপ্রিল ২০২৬, ১০:২৪
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন।


আসন্ন এই সফরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সফরের শুরুতেই হবে ওয়ানডে সিরিজ, যা দিয়ে দু’দলের মাঠের লড়াই শুরু হবে।

ঘোষিত দলে বড় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে বিসিবি সূত্র। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যেসব ক্রিকেটার দলে ছিলেন, তাদের সবাইকে এবারও রাখা হয়েছে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে। ফলে নতুন কোনো মুখ যেমন সুযোগ পায়নি, তেমনি আগের দল থেকে কাউকে বাদও দেয়া হয়নি। এতে বোঝা যাচ্ছে, নির্বাচকরা বিদ্যমান কম্বিনেশনেই আস্থা রাখছেন।

দলে নিয়মিত মুখ হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি আফিফ হোসেন ও সাইফ হাসানের মতো তরুণ ক্রিকেটাররাও জায়গা ধরে রেখেছেন, যদিও পাকিস্তান সিরিজে তাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবুও দল নির্বাচন নিয়ে কোনো বড় চমক দেখা যায়নি।

সফরসূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামে। সব মিলিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ এপ্রিল।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। প্রথমে ম্যাচগুলো বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এনে তা পরিবর্তন করে সকাল ১১টায় নির্ধারণ করা হয়েছে। একইভাবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শুরুর সময়ও পরিবর্তন করা হয়েছে সন্ধ্যা ৬টার বদলে ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং ২ মে মিরপুরে। ফলে দুই ফরম্যাট মিলিয়ে প্রায় তিন সপ্তাহব্যাপী এই সিরিজে ব্যস্ত সময় কাটাবে দুই দল।


প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।


তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে এনরিকে: ‘লিজেন্ড—এসব নিয়ে ভাবি না’

তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে এনরিকে: ‘লিজেন্ড—এসব নিয়ে ভাবি না’

নাটকীয় টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। পুরো ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখলেও শুরুতেই হজম করা একটি গোল তাদের কঠিন পরীক্ষায় ফেলে...

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা মরক্কোর

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা মরক্কোর

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা আফ্রিকার এই দলটি এবারও বড় আসরে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে প্রস্তুত।২০২২...

‘আর্জেন্টিনা সবসময় চ্যাম্পিয়ন হতে চায়’

‘আর্জেন্টিনা সবসময় চ্যাম্পিয়ন হতে চায়’

কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসেই ফুটবল ক্যারিয়ারে নাটকীয় পরিবর্তন আসতে পারে—এর বড় উদাহরণ জুলিয়ান আলভারেজ। ফিফা বিশ্বকাপ ২০২২-এ শুরুটা হয়েছিল বদলি খেলোয়াড় হিসেবে। তবে ধীরে ধীরে নিজেকে প্রমাণ করে দলের...

বিসিবি নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

বিসিবি নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৩ মে) বৈধ ও যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক