শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ

Sub Editor

২৭ আগস্ট ২০২৬, ১৪:২৪
নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: 


নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।


 অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়, ৫৭টি চায়না দুয়ারী জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল ধ্বংস এবং মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে।


বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত হালতি বিলের পাটুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।


অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী একটি মামলায় মো. মিঠু মন্ডল (৪৮)-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি পশ্চিম মাধনগর, নলডাঙ্গার বাসিন্দা এবং তার পিতার নাম মো. সেরবাজ মন্ডল। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।


এ সময় পোনা মাছ ধরায় ব্যবহৃত প্রায় ৫৭টি চায়না দুয়ারী জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার টাকা। পরে জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পোনা মাছ নিধন রোধে অবৈধ কারেন্ট জালসহ ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: কালা মোবারকসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: কালা মোবারকসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযানে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মুহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’ ওরফে...

নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ

নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়, ৫৭টি চায়না...

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক ২৩) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল...

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে একটি বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি, ছয়টি খালি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক