শীর্ষ সংবাদ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬|বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে, ত্রৈমাসিক তদারকির পরামর্শ হোসেন জিল্লুর রহমানের|মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক|সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু|আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা|টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’|বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে: জামায়াত আমির|শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী
সারাদেশ

দেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি

Sub Editor

৯ মে ২০২৬, ০৫:৫৬
দেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন
সাতক্ষীরা  জেলা


শুক্রবার সন্ধ্যায় হঠাৎই দেশের বিভিন্ন জেলার আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোর। অনেকটা মিসাইল বা জেলিফিশ আকৃতির এই অদ্ভুত আলোকচ্ছটা দেখে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতুহল ও আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই দৃশ্য। আসলে কী ছিল এই আলো? আমাদের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ মোকাররাম বিল্লাহ ইমনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত।


(ভয়েস ওভার): অন্ধকার আকাশে হঠাৎ এক বিশাল উজ্জ্বল পিণ্ড। যা দ্রুত গতিতে এগিয়ে চলেছে আর তার পেছন থেকে ছড়িয়ে পড়ছে ধোঁয়ার মতো এক আভা। সাতক্ষীরা, যশোরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যায় এই দৃশ্য। মুহূর্তেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কেউ একে উল্কাপাত মনে করছেন, কেউবা ভাবছেন ভিনগ্রহের কোনো যান।


তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই দৃশ্যটি মূলত বিজ্ঞানের একটি চমৎকার ঘটনা, যাকে মহাকাশ বিজ্ঞানের ভাষায় বলা হয় 'স্পেস জেলিফিশ' (Space Jellyfish)।


যখন কোনো শক্তিশালী রকেট বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছায়, তখন এর ইঞ্জিন থেকে নির্গত গ্যাস উচ্চচাপ থেকে নিম্নচাপ বা শূন্যস্থানে এসে বিশাল মেঘের মতো ছড়িয়ে পড়ে।


 গোধূলি বেলায় পৃথিবী অন্ধকার হয়ে এলেও আকাশের কয়েকশ কিলোমিটার উঁচুতে তখনও সূর্যের আলো থাকে। রকেট থেকে নির্গত সেই গ্যাসীয় মেঘের ওপর সূর্যের আলো প্রতিফলিত হলে তা উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। অন্ধকারে যা দেখতে অনেকটা জেলিফিশ বা মৌচাকের মতো মনে হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র কোনো রকেট উৎক্ষেপণের ফলেও এমন দৃশ্যের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


হঠাৎ দেখলাম আকাশ দিয়ে আগুনের গোলার মতো কিছু যাচ্ছে, খুব ভয় পেয়েছিলাম। সবাই মোবাইলে ভিডিও করছিল, আমরা ভাবছিলাম এটা হয়তো কোনো দুর্যোগের সংকেত।


আতঙ্ক নয়, বরং মহাকাশ বিজ্ঞানের এই বিরল দৃশ্য উপভোগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও বিষয়টি নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো দাপ্তরিক বক্তব্য পাওয়া যায়নি, তবে প্রাথমিক তথ্য বলছে এটি একটি মহাকাশীয় যানেরই অংশ।

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরাতরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিক যুব সংঘের জুন মাসের মাসিক সভা এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিয়মিত...

‘পলাতক’ আসামি প্রকাশ্যে, ডিসির পাশে  ভূমিকা নিয়ে প্রশ্ন

‘পলাতক’ আসামি প্রকাশ্যে, ডিসির পাশে ভূমিকা নিয়ে প্রশ্ন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর খালিশপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শনের সময় হত্যা মামলার এক নামীয় আসামিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশে দেখা যাওয়ার ঘটনায় ব্যাপক...

আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...

বটিয়াঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা আহত, থানায় অভিযোগ

বটিয়াঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা আহত, থানায় অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি : ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা বাজার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত বৃদ্ধার পরিবারের দাবি, ঘটনার পর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক