শীর্ষ সংবাদ
ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা|১৪ বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়, যানজট নিরসনে বিআরটি প্রকল্পের সুফল নিয়ে বড় প্রশ্ন|সরকারকে সফল করতে নেতাকর্মী ও সমর্থকদের পাশে চাইলেন প্রধানমন্ত্রী|দেশে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল|পানামাকে বিধ্বস্ত করে ব্রাজিলের আধিপত্য, ৬ গোলের বড় জয়|পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী আদালতে|সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, অর্থনীতি ও নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা|কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫ মার্কিনি|দুই হাজার টাকার চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৫০০ টাকায়|তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে এনরিকে: ‘লিজেন্ড—এসব নিয়ে ভাবি না’|কোরবানির মাংস বেশি খেয়ে পেট খারাপ? কারণ ও করণীয়|শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর|১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ|ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া, কী বলছে পূর্বাভাস|‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর|কুরবানির চামড়ার বাজারে ধসের পেছনে পাঁচ প্রধান কারণ|বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা মরক্কোর
সারাদেশ

তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Sub Editor

৪ জুন ২০২৬, ১৬:১৪
তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম


বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী।


বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। এতে সীমিত আয়ের মানুষ, শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।


বক্তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা ইতোমধ্যে দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে। তাই জনগণের স্বার্থে সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।


সমাবেশ শেষে বিদ্যুৎ ও জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলামবিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ...

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক ছাত্রনেতা শাহীন

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক ছাত্রনেতা শাহীন

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শাহীন।সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার...

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।এফসিপিএস নীতিমালা সংশোধন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।...

দুপুরের মধ্যে চার অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুরের মধ্যে চার অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের চার অঞ্চলে আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝুঁকির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক