শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

তেরখাদায় আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থার নতুন অফিস উদ্বোধন ও কমিটির সভা

Sub Editor

১ নভেম্বর ২০২৬, ০৫:০৬
তেরখাদায় আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থার নতুন অফিস উদ্বোধন ও কমিটির সভা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 

 

খুলনার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামে অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী ও বিধবা মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করে যাচ্ছে ‘আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থা’। সংস্থাটির উদ্যোগে নতুন কমিটির সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে সংস্থাটির নতুন কার্যালয়।

 

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে আটলিয়া গ্রামে আয়োজিত এ বৈঠকে সংস্থার কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গত দেড় বছরের আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতে ৪২ জন প্রতিবন্ধী, দুস্থ, অসহায় ও বিধবা নারীসহ বিভিন্ন অসহায় মানুষ উপকৃত হয়েছেন।

 

সংস্থাটির মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তি, অসহায় নারী, বিধবা নারী এবং আর্থিক সংকটের কারণে বিয়ে দিতে না পারা মেয়েদের সহযোগিতা করা।

 

সভায় বক্তারা বলেন, মানবসেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক উদ্দেশ্যে কাজ করছে আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থা। এ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

 

এ সময় সংস্থার সঙ্গে যুক্ত হয়ে মানবসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে আগ্রহীদের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের জন্য সংস্থার সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়। অনুদান সরাসরি জমা রসিদের মাধ্যমে অথবা ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও নগদের মাধ্যমে প্রদান করা যাবে বলে জানানো হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সিকদার শহিদুল ইসলাম, মুন্সি ফরিদ আহমাদ, সাবেক চেয়ারম্যান শেখ কাবির আহমাদ, সমাজসেবক সিকদার মিজানুর রহমান, সংস্থার পরিচালক ও উলামা বোর্ডের সদস্য মাওলানা হুমায়ুন কবীর, উলামা পরিষদের সদস্য মাওলানা উচমান গনি, সাবেক মেম্বার ডা. পারভেজ (মিল্টন), উলামা পরিষদের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান এবং সংস্থার হিসাবরক্ষক এস এম মুহাম্মাদ আলীসহ কমিটির অন্যান্য সদস্যরা।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা সাজ্জাদ হোসাইন।

 

*আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়,* আটলিয়া গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের আগ্রহী ব্যক্তিরাও সংস্থার সদস্য হতে পারবেন এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অসহায় মানুষের সহায়তা কার্যক্রমের আওতায় আসতে পারবেন।

 

মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংস্থার পক্ষ থেকে বলা হয়, সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল অঙ্গীকার।

এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর অন্যতম সদস্য রকি গ্রেফতার।

এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর অন্যতম সদস্য রকি গ্রেফতার।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার আলোচিত সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য ও বাহিনীর প্রধান নুরাজিমের সহোদর শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স...

খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলামখুলনার রূপসা উপজেলায় মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ...

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা নগরীতে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে বাড়ছে ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা। এবার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে তিন দিনের...

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় পিপলু আর্মি (অব.) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক