শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম

ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে গেল বালুবোঝাই ট্রাক, আধা কিলোমিটার টেনে নিল পাহাড়িকা এক্সপ্রেস

Sub Editor

৭ জুন ২০২৬, ১১:৪৬
ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে গেল বালুবোঝাই ট্রাক, আধা কিলোমিটার টেনে নিল পাহাড়িকা এক্সপ্রেস

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :


 চট্টগ্রাম-সিলেট রেলপথে ভয়াবহ এক দুর্ঘটনায় বালুভর্তি একটি মিনি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে গেছে পাহাড়িকা এক্সপ্রেস। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক ও হেলপার। তবে দুর্ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় উভয় লাইনে ট্রেন চলাচল।


রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার দরবাব টিলা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।


স্থানীয়দের ভাষ্য, রেলক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকটি হঠাৎ রেললাইনের ওপর আটকে পড়ে। ঠিক তখনই চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখা যায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ট্রাকের চালক ও হেলপার মুহূর্তেই লাফিয়ে নিচে নেমে যান।


কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। সজোরে ধাক্কা খেয়ে ট্রাকটি ট্রেনের সামনে আটকে যায় এবং প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। এতে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে।


স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, “হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ট্রেনের ভেতরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু দূর গিয়ে ট্রেনটি থামলে যাত্রীরা নিচে নেমে দুর্ঘটনাস্থল দেখার চেষ্টা করেন। তবে সৌভাগ্যবশত কোনো যাত্রী আহত হননি।”


চিনকি আস্তানা রেলস্টেশনের এফডব্লিউ গোলাম সরোয়ার জানান, সকাল আনুমানিক ৯টার দিকে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে বালুবোঝাই ট্রাকটির সংঘর্ষ হয়। এতে কোনো হতাহত না হলেও ট্রাকটি ট্রেনের সঙ্গে আটকে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি।


তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্রুত ট্রাকটি অপসারণ করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেলেও ঘটনাটি রেলক্রসিং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে স্থানীয়দের মধ্যে।

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক ২৩) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল...

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে একটি বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি, ছয়টি খালি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও...

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের আশ্বাস দিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে।...

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোয় দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বাংলোর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক