শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

টানা তিন দিনের ভারী বর্ষণে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে

Sub Editor

৭ জুলাই ২০২৬, ১৩:৪১
টানা তিন দিনের ভারী বর্ষণে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে

জোবায়ের হোসেন,চট্টগ্রাম :


টানা তিন দিনের ভারী বর্ষণে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে পাহাড়ধস, পাহাড়ি ঢল, জলাবদ্ধতা, সড়ক যোগাযোগে বিঘ্ন, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও নদীর পানি বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।


অব্যাহত বৃষ্টিতে থানচির সাঙ্গু নদীর পানি বেড়ে উপজেলা সদর থেকে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের নৌযোগাযোগ বন্ধ হয়ে গেছে। নাফাখুম জলপ্রপাতে ৭৮ জন পর্যটক ও ৯ জন গাইড আটকা পড়েছেন। ঝুঁকি বিবেচনায় ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম এলাকায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।


জেলা সদরের কালাঘাটা, বালাঘাটা, বনরূপা পাড়া ও সিদ্দিক নগরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বান্দরবান-কেরানীহাট সড়কের গ্রীনপিক রিসোর্টসংলগ্ন এলাকায় বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচিতে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাসপাতাল, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।


সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বিভিন্ন সড়কে পাহাড়ধস ও পাথর পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও স্থানীয়দের সহযোগিতায় সড়ক সচল রাখতে কাজ করছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে।


সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে নাইক্ষ্যংছড়িতে। প্রবল স্রোতের পানিতে ভেসে আলিয়া সোলতানা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


এদিকে লামা ও আলীকদমে পাহাড়ি ঢল ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আলীকদমের প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে। ফাইতং ইউনিয়নে পাহাড়ধসে একটি বসতবাড়ির অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক ২৩) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল...

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে একটি বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি, ছয়টি খালি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও...

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের আশ্বাস দিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে।...

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোয় দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বাংলোর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক