শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Sub Editor

২২ আগস্ট ২০২৬, ০৯:১৭
জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।



আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরা পৌরসভা। "সবুজে সাজাই সাতক্ষীরা, সবুজ গড়ি বাংলাদেশ"—এই প্রতিপাদ্য ও ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।


শনিবার (২২ আগস্ট) সকাল সাড় ৯টায় সাতক্ষীরা প্রাণসায়ের খালের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।


বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। জানা গেছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার মোট ১৫ হাজার বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, "সাতক্ষীরায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আমরা প্রাণসায়ের খালের দু'পাশে গাছের চারা রোপন করছি। পৌরসভার মূল দায়িত্বের অন্যতম হলো নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, বর্জ্য নিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পরিবেশ রক্ষা। এ গাছগুলো নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য পৌরসভার স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা নিয়োজিত থাকবেন।"


এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাফিউল ইসলাম, পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মহব্বত আলী, স্যানিটারি ইনস্পেক্টর রবিউল আলম, কনজারভেন্সি ইনস্পেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'রূপান্তর'-এর প্রতিনিধি মো. সবুজসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী বলেন "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পৌরবাসীকে একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য শহর উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কেবল গাছ রোপণ করলেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সবুজের অভিযানকে সফল করতে আমি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের এক হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।"

ভারতের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা বন্দর দিয়ে দেশে ফিরছে

ভারতের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা বন্দর দিয়ে দেশে ফিরছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।ভারতের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালিগঞ্জের ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকালে ভোমরা স্থলবন্দর দিয়ে পরিবারের কাছে মরদেহ...

জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরা পৌরসভা। "সবুজে সাজাই সাতক্ষীরা, সবুজ গড়ি বাংলাদেশ"—এই প্রতিপাদ্য ও...

ভোটারদের উঠানে চেয়ারম্যান প্রার্থী মিজান, শুনলেন মানুষের কথা

ভোটারদের উঠানে চেয়ারম্যান প্রার্থী মিজান, শুনলেন মানুষের কথা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজান ভোটারদের সঙ্গে মতবিনিময় ও নিজের পরিকল্পনা তুলে ধরতে উঠান বৈঠক...

সবুজ সাতক্ষীরার স্বপ্নে বন্ধুসভার বৃক্ষরোপণ

সবুজ সাতক্ষীরার স্বপ্নে বন্ধুসভার বৃক্ষরোপণ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।আকাশে মেঘের ঘনঘটা, তবু থেমে নেই তরুণদের পথচলা। এক হাতে সবুজের চারা, অন্য হাতে স্বপন আর মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার। ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’—এই...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক