জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধ করতে চসিকের ১৮ সদস্যের কমিটি

জোবায়ের হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি :
জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ১৮ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুমোদন ও নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান পৃষ্ঠপোষক এবং অধ্যাপক এস.এম. নসরুল কদির, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান শিক্ষা কর্মকর্তা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে উপদেষ্টা করা হয়েছে।
চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মুহাম্মদ আব্দুল হককে আহ্বায়ক এবং হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিকদারকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—মো. সাইফুল ইসলাম, আজাদ হোসেন, মো. আজম খান, মনিরুল ইসলাম, মো. তারেক হোসেন, কফিল উদ্দিন, নুরুল আবছার, আবু ছৈয়দ, তাপস চক্রবর্ত্তী, শামীমা ইয়াসমিন, ফারহানা সুলতানা, পারভীন সুলতানা, জাহিদুল ইসলাম টুকু, মো. জমির উদ্দিন, রফিক আহমদ, মো. মফিজুর রহমান, ওসমান গণি ও কাশেফা আক্তার।





