শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

Sub Editor

৩১ মে ২০২৬, ০৮:৩০
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

জোবায়ের হোসেন , চট্টগ্রাম:


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আর কোনো সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।


রবিবার ৩১মে জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ধারাবাহিকতায় রাষ্ট্রের ভেতরে এক ধরনের ‘দুর্বৃত্তের রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি প্রত্যক্ষ উদাহরণ জঙ্গল সলিমপুর। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা নজরে আসে। বিশেষ করে ব্যবসায়ীদের বাড়িতে হামলা, গুলি বর্ষণ ও চাঁদাবাজির ঘটনায় সরকার কঠোর অবস্থান নেয়। এরই অংশ হিসেবে গত ৯ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।


তিনি জানান, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা সিসিটিভি ক্যামেরা ও পাহারার মাধ্যমে যে সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলেছিল, যৌথ অভিযানে তা ভেঙে দেওয়া হয়েছে। তবে তথ্য ফাঁসের কারণে কিছু ক্ষেত্রে অভিযানের মূল লক্ষ্য শতভাগ অর্জন সম্ভব হয়নি। র‍্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ভূমিদস্যু ও মূল ইন্ধনদাতাদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।


স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে কাজ করছে। বিভিন্ন কারণে যারা এলাকায় বসতি গড়ে তুলেছেন, তাদের কাউকে আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের জন্য সরকার টেকসই পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করবে। উচ্ছেদ নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখারও আহ্বান জানান তিনি।


অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ স্থাপন করে একটি আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।


তিনি আরও জানান, বায়েজিদ লিংক এলাকার খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের দীর্ঘদিনের প্রকল্প দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরের পাশাপাশি বেতুয়া ও চা বাগান এলাকাকেও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন তিনি।


প্রেস ব্রিফিংয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, আইজিপি মোঃ আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মোঃ মাসুদ আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়েই অপরাধ ও সন্ত্রাস নির্মূলে সরকার কাজ করে যাবে।

বটিয়াঘাটায় অটোচালক রাজন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বটিয়াঘাটায় অটোচালক রাজন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ফাহিম ইসলাম,খুলনা জেলা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া অটোচালক সজিব হাওলাদার রাজন (২৫) হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তিনি আদালতে...

আলোচিত পারভীন-ইলিয়াস হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

আলোচিত পারভীন-ইলিয়াস হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম দীর্ঘ এক দশকের বিচারিক প্রক্রিয়া শেষে খুলনার বহুল আলোচিত এক্সিম ব্যাংকের কর্মকর্তা পারভীন সুলতানা ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরী হত্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন...

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৩

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৩

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা...

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভক্ত-সমাগমের মধ্য...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক