শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৩

Sub Editor

২৫ জুলাই ২০২৬, ০৬:২৮
চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৩

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :


চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে চেরাগী মোড় এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে পূর্বপরিকল্পিতভাবে চম্পক সিংহ (৪৬) ও তাঁর মা অর্চনা সিংহকে (৬৫) একটি সাদা মাইক্রোবাসে তুলে জোরপূর্বক অপহরণ করা হয়। অপহরণের পেছনে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জের রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


অপহরণের খবর পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কোতোয়ালী থানার একটি বিশেষ অভিযান দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকার একটি সিজল দোকানের দ্বিতীয় তলার গোপন কক্ষ থেকে অপহৃত মা-ছেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।


এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. মোজাহের (৩৪), মো. হাশেম (৪৩) এবং মো. আমান উল্লাহ (৪৩)। তাদের সবার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা আদরপাড়া এলাকায়।


এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় পেনাল কোডের ৩৪১, ৩২৩, ৩০৭, ৩৬৫, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।


সিএমপি'র কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোঃ নাজমুন নুর জানান, মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৫ হাজারের বিল ১৬ হাজার

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৫ হাজারের বিল ১৬ হাজার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম গত ১১ জুন ২০২৬ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর রোগীদের ভর্তি ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে লাখো মানুষের প্রশংসা কুড়িয়েছিল খুলনার গাজী মেডিকেল কলেজ...

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণ শুভ দাস। কিন্তু প্রিয় সন্তান আর জীবিত ফিরলেন না; দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে...

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে আগুন

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে আগুন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার সকালে হোটেলের পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত...

সন্তান বাঁচল, ফিরলেন না বাবা: ছেলেকে বাঁচাতে বিলের অতলে হারিয়ে গেলেন ময়নুল

সন্তান বাঁচল, ফিরলেন না বাবা: ছেলেকে বাঁচাতে বিলের অতলে হারিয়ে গেলেন ময়নুল

গাইবান্ধা প্রতিনিধি:বাবার স্নেহের কাছে নিজের জীবনের মায়া কতখানি তুচ্ছ, তারই এক হৃদয়বিদারক নজির দেখল গাইবান্ধার সাঘাটাবাসী। চোখের সামনে বিলের অতল পানিতে তলিয়ে যাচ্ছিল প্রাণপ্রিয় দশ বছরের সন্তান। এক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক