শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার

Sub Editor

৯ আগস্ট ২০২৬, ১৭:১১
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম 


খুলনা মহানগরীর গল্লামারী মোড় এলাকায় স্বর্ণের সদৃশ্য বিস্কুট দেখিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। এ সময় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ ফয়জুল্লা হোসেন রাব্বি (২৮) ও মোঃ ফারুক বিল্লা (৩৫)।

 

পুলিশ জানায়, গত ৮ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বটিয়াঘাটা থানাধীন চক্রাখালীর মোড় থেকে বিচিত্রা রানী পান্ডে (৫২) একটি ইজিবাইকে করে খুলনার গল্লামারী মোড়ের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ইজিবাইকে ওঠেন।

 

গল্লামারী মোড়ে পৌঁছানোর পর তাদের মধ্যে একজন পার্স ব্যাগ থেকে একটি চিঠি ও স্বর্ণের সদৃশ্য একটি বিস্কুট বের করে ওই নারীকে দেখান। বিভিন্ন কৌশলে তার বিশ্বাস অর্জনের পর স্বর্ণের সদৃশ্য বিস্কুটটি নেওয়ার জন্য তাকে প্রলুব্ধ করা হয়। একপর্যায়ে ওই নারী সরল বিশ্বাসে বিস্কুটটি নেওয়ার জন্য সম্মত হলে প্রতারকরা কৌশলে তার কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে সটকে পড়েন।

 

পুলিশের তথ্য অনুযায়ী, খোয়া যাওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চুড়ি। এসবের আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।

 

ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তিগত তথ্য ও অন্যান্য অনুসন্ধানের মাধ্যমে ফয়জুল্লা হোসেন রাব্বির সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে ৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, রাব্বির দেওয়া তথ্য ও দেখানো মতে লবণচরা থানাধীন মুজহিদপাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি হিসেবে ব্যবহৃত একটি বাসা থেকে তোশকের নিচে লুকানো অবস্থায় ভুক্তভোগীর খোয়া যাওয়া এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

 

পরে রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার সন্দেহে সহযোগী ফারুক বিল্লাকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিণটানা থানাধীন উত্তরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের দাবি, ফয়জুল্লা হোসেন রাব্বি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধারকৃত আলামত, তথ্যপ্রযুক্তিগত তথ্য ও তদন্তে পাওয়া অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে।

 

প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুজনের সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং ঘটনায় তাদের ভূমিকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং প্রতারণার কৌশল উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

খুলনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

খুলনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা নগরীতে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে প্রকাশ্যে কুপিয়ে ও কুপিয়ে-ছুরিকাঘাতে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) সন্ধ্যার পর...

সাতক্ষীরার আ’লীগ নেত্রী রুবির বিরুদ্ধে জমি দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ

সাতক্ষীরার আ’লীগ নেত্রী রুবির বিরুদ্ধে জমি দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ সভাপতি সাধারণ সম্পাদকসহ পদধারীরা আত্মগোপনে থাকলেও প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছেন জেলা...

খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা মহানগরীর গল্লামারী মোড় এলাকায় স্বর্ণের সদৃশ্য বিস্কুট দেখিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার...

সাতক্ষীরায় ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, আহত- ১০

সাতক্ষীরায় ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, আহত- ১০

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।কল রের্কডের প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। হামলায় জেলা ছাত্রদলের সহ সভাপতি মনজুরুল আলম বাপ্পী সহ ১০জন আহত হয়েছে। আজ ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক