শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

Sub Editor

১২ আগস্ট ২০২৬, ১২:৫৫
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম

 

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট। তিনি দুই কন্যাসন্তানের বাবা।

 

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ইটভাটায় বিভিন্ন সময়ে চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য ফখরুল মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

 

রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ ও পরে ফখরুলের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তার মেজ ভাই ফরহাদ শেখ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তিনি ছোট ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

 

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্বজনরা জানান, ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি তার ঘাড়ে লাগে। অপর গুলিটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।

 

এদিকে, হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা ফখরুলকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ব্যক্তিগত বিরোধ, পূর্বশত্রুতা কিংবা ইটভাটার নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘটনার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ফখরুলের ভাইয়ের ইটভাটাতেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

ফখরুলের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, “ফখরুলের ভাই যুবদল করেন। তবে নিহত ফখরুলের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।”

 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থল পরিদর্শনসহ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পর হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর...

বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

বটিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে...

সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ,কিশোররীদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্যা সচেতনতামূলক প্রশিক্ষণ এবং সঞ্চয়ের উপর উৎসাহ অনুদানের চেক হস্তান্তর

সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ,কিশোররীদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্যা সচেতনতামূলক প্রশিক্ষণ এবং সঞ্চয়ের উপর উৎসাহ অনুদানের চেক হস্তান্তর

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো ) আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক...

সোনাডাঙ্গায় বৈদ্যুতিক দোকানের চাল কেটে চুরি, ২৪ ঘণ্টার মধ্যে আটক চোর

সোনাডাঙ্গায় বৈদ্যুতিক দোকানের চাল কেটে চুরি, ২৪ ঘণ্টার মধ্যে আটক চোর

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বউবাজার এলাকায় বৈদ্যুতিক দোকানের টিনের চাল ও নিরাপত্তা রড কেটে চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে এক ব্যক্তিকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক