খুলনার রূপসায় ২ হাজার ৪৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

খুলনা জেলার রূপসা থানাধীন ইলাইপুর এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৩১ মার্চ দুপুরে র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইলাইপুর এলাকার সাউদার্ন ফুডস লিমিটেডের সামনে রূপসা-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সোনিয়া (২৬) ও মোঃ বাদল মোল্লা (৪৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার ৪৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





