শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অপরাধ

খুলনা ওয়াসার ফেজ-২ প্রকল্পে পিডি নিয়োগ নিয়ে আলোচনা, সামনে রেজাউল ইসলাম

Sub Editor

১৩ জুন ২০২৬, ০৬:৫৬
খুলনা ওয়াসার ফেজ-২ প্রকল্পে পিডি নিয়োগ নিয়ে আলোচনা, সামনে রেজাউল ইসলাম

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 


প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন খুলনা ওয়াসার ফেজ-২ পানি সরবরাহ প্রকল্পে স্থায়ী প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। প্রকল্প অনুমোদনের প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী পিডি নিয়োগ না হওয়ায় প্রকল্প বাস্তবায়নের গতি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিডি নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে চারজন কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিনিয়র নির্বাহী প্রকৌশলী-১ মো. রেজাউল ইসলাম, প্রকৌশলী সেলিম, প্রকৌশলী আরমানসহ আরও কয়েকজন কর্মকর্তা।


ওয়াসার একাধিক সূত্রের দাবি, দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণার কারণে মো. রেজাউল ইসলামকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সহকর্মীদের মতে, কর্মজীবনে তিনি ওয়াসার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকৌশল ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এবং অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।


সূত্রগুলো আরও জানায়, মন্ত্রণালয়ের নির্দেশনায় এক পর্যায়ে তিনি ফেজ-২ প্রকল্পের রুটিন দায়িত্বও পালন করেন। সে সময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সমন্বয় ও তদারকিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।


প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, নয়টি প্যাকেজের মধ্যে ইতোমধ্যে পাঁচটির টেন্ডার সম্পন্ন হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি। বাকি চারটি প্যাকেজের টেন্ডার কার্যক্রমও এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এখনও স্থায়ী প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়ায় প্রকল্পের কার্যক্রমে সমন্বয় ও বাস্তবায়নগত গতি নিয়ে প্রশ্ন উঠছে।


সংশ্লিষ্টদের মতে, জনস্বার্থসংশ্লিষ্ট এ বৃহৎ প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য কারিগরি দক্ষতার পাশাপাশি প্রশাসনিক অভিজ্ঞতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং প্রতিষ্ঠানের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এসব বিবেচনায় রেজাউল ইসলামের নাম আলোচনায় রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।


এদিকে, ওয়াসার কয়েকজন কর্মকর্তা মনে করেন, পিডি নিয়োগের প্রক্রিয়া সামনে এলেই বিভিন্ন মাধ্যমে নানা ধরনের আলোচনা ও সমালোচনা দেখা যায়। তবে তাদের অভিমত, নিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত প্রচার বা সমালোচনার পরিবর্তে প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও সততাকেই গুরুত্ব দেওয়া উচিত।


নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, খুলনা নগরীর দীর্ঘমেয়াদি নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ফেজ-২ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রকল্পের স্বার্থে দ্রুত একজন যোগ্য ও অভিজ্ঞ প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া প্রয়োজন।


তবে প্রকল্প পরিচালক পদে চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

নাটোরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ কিশোর গ্যাং সদস্য আটক

নাটোরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ কিশোর গ্যাং সদস্য আটক

নাটোর প্রতিনিধি:নাটোর জেলার সাতটি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ৫০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান...

চট্টগ্রামে মামলার বাদীদের টার্গেট করে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে মামলার বাদীদের টার্গেট করে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

জোবায়ের হোসেন,চট্টগ্রাম :পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি ও ডিবির কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎকারী একটি চক্রের মূলহোতা মো. মোজাম্মেল হক...

সাতক্ষীরায় আকাশলীনা পর্যটন পার্কে অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল, জনমনে ক্ষোভ

সাতক্ষীরায় আকাশলীনা পর্যটন পার্কে অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল, জনমনে ক্ষোভ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'আকাশলীনা ইকো ট্যুরিজম পার্ক'-এ দুই তরুণ-তরুণীর অসামাজিক কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম...

রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার : ১

রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার : ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়ক এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক