শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অপরাধ

কেএমপির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের শুটার পারভেজ গ্রেপ্তার

Sub Editor

২৫ জুন ২০২৬, ০৬:২৭
কেএমপির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের শুটার পারভেজ গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি : ফাহিম ইসলাম 


খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং আশিক গ্রুপের প্রধান শুটার হিসেবে পরিচিত মো. পারভেজ গাজী (৩২) গ্রেপ্তার হয়েছেন।


পুলিশ সূত্রে জানা যায়, লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল নিয়মিত অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে লবণচরা থানা এলাকার একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার করে। রাত আনুমানিক আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।


গ্রেপ্তারকৃত পারভেজ গাজী লবণচরা থানাধীন মোক্তার হোসেন সড়কের ৭ নম্বর গলির বাসিন্দা। তার পিতার নাম নুর ইসলাম গাজী এবং মাতার নাম আকলিমা বেগম।


পুলিশের দাবি, পারভেজ বর্তমানে খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার হিসেবে সক্রিয়। লবণচরা থানা এবং আশপাশের বিভিন্ন এলাকায় গুম, হত্যা, চাঁদাবাজি, ভাড়াটে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া লবণচরা এলাকায় সংঘটিত একাধিক গোলাগুলির ঘটনার সঙ্গেও তার নাম উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের অপরাধ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, পারভেজের বিরুদ্ধে কেএমপির লবণচরা, খুলনা সদর ও খালিশপুর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একাধিক মামলা ছাড়াও হত্যাচেষ্টা, গুরুতর আঘাত ও সংঘবদ্ধ সহিংসতার অভিযোগে দায়ের হওয়া মামলাও রয়েছে।


পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ২০১৯, ২০২২, ২০২৩ এবং ২০২৬ সালে দায়ের হওয়া অন্তত ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে মাদক ব্যবসা, মারধর, গুরুতর জখম এবং হত্যাচেষ্টার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।


বর্তমানে গ্রেপ্তারকৃত আসামি লবণচরা থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


উল্লেখ্য, পারভেজ গাজীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ পুলিশ ও মামলার নথিতে উল্লেখিত তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেফতার

জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেফতার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল, নকল সনদ, ওয়েবসাইট ও QR কোড তৈরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার...

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জেলা প্রতিনিধি, নাটোর:নাটোরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার গণমাধ্যমকর্মীরা। এ সময় তারা ঘটনার সাথে জড়িতদের...

লবনচরায় ৪ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের যুবক আটক

লবনচরায় ৪ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের যুবক আটক

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে লবনচরা থানা পুলিশ।...

খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক