শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

আনন্দ মোহন বসুর জন্মদিনে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Sub Editor

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৪
আনন্দ মোহন বসুর জন্মদিনে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক আনন্দ মোহন বসুর জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) ওয়াহাব আকন্দ ওয়াহিদ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, চিত্রশিল্পী, সুধীজন ও সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।


স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য, কবি ও সংগঠক আলী ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে আনন্দ মোহন বসুর জীবন, শিক্ষা-দর্শন, মানবিকতা ও সমাজপ্রগতির ভাবনা নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীন চৌধুরী ও তাহমিনা রহমান। বক্তারা আনন্দ মোহন বসুর শিক্ষা ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।


বক্তারা বলেন, আনন্দ মোহন বসু শুধু ময়মনসিংহের নয়, বাংলা তথা ভারতীয় নবজাগরণ ও আধুনিক চিন্তার ইতিহাসের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষা, সৃজনশীলতা ও মানবিকতার চর্চা গুরুত্বপূর্ণ।


চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের রং-তুলিতে আনন্দ মোহন বসুকে স্মরণ করার মধ্য দিয়ে তাঁর জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি সুন্দর প্রয়াস নেওয়া হয়।


ময়মনসিংহবাসীর প্রত্যাশা, নতুন কমিটির নিরলস প্রচেষ্টায় ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল আবারও তার পুরোনো ঐতিহ্য ও গৌরব ফিরে পাবে।

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে ‘পাঠোন্নতি ও সময়ানুবর্তিতা’ শীর্ষক মা সমাবেশ

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে ‘পাঠোন্নতি ও সময়ানুবর্তিতা’ শীর্ষক মা সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি-২০২৭ প্রস্তুতি ব্যাচের টেস্ট পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ, সময়ের সঠিক ব্যবহার ও পরীক্ষার প্রস্তুতি জোরদারে ‘পাঠোন্নতি ও...

আনন্দ মোহন বসুর জন্মদিনে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনন্দ মোহন বসুর জন্মদিনে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক আনন্দ মোহন বসুর জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন তদন্তের দাবিতে শোকস্তব্ধ গাবুরা

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন তদন্তের দাবিতে শোকস্তব্ধ গাবুরা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সংসদ সদস্যের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধারের পর গভীর রাতে ট্রলারে করে নিজ গ্রামে পৌঁছায় মরিয়ম খাতুনের মরদেহ। চরম দুঃখ কষ্ট বা বেদনায় চোখে জানাজা শেষে পারিবারিক...

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শ্যামনগর। ঘটনার সুষ্ঠু...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক