শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

আতঙ্কের নগরী খুলনা: একের পর এক খুন, গুলাগুলি ও সন্ত্রাসী তাণ্ডব

Sub Editor

১৯ মে ২০২৬, ১৪:৫৬
আতঙ্কের নগরী খুলনা: একের পর এক খুন, গুলাগুলি ও সন্ত্রাসী তাণ্ডব

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 


গত এক মাসে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিক হত্যা, গুলাগুলি, কুপিয়ে জখম, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংস ঘটনার সংখ্যা বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অধিকাংশ ঘটনার পেছনে রয়েছে মাদক ব্যবসা, পূর্ব শত্রুতা, রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব।


সম্প্রতি খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাতের ব্যস্ত সময়ে সংঘটিত এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।


এর আগে দৌলতপুর এলাকায় রাশিকুল ইসলাম রাসু নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। দিনের বেলায় ব্যস্ত এলাকায় এ হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।


খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকায় “ডাব্লিউ” নামে পরিচিত এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। চারটি মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জন অস্ত্রধারী ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন।


এদিকে কয়রা উপজেলায় ভবতোষ মৃধা নামে এক ওষুধ ব্যবসায়ীকে গভীর রাতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় তার স্ত্রীও গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে এ হামলা চালায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।


রূপসা উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই বিভিন্ন এলাকায় অস্ত্রধারীদের চলাচল বৃদ্ধি পায় এবং প্রায়ই ফাঁকা গুলি ও মহড়ার ঘটনা ঘটে।


খালিশপুর, খানজাহান আলী, দৌলতপুর ও সোনাডাঙ্গা এলাকাতেও সম্প্রতি মোটরসাইকেল বহর নিয়ে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের অনেকেই নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন।


আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, খুলনায় বর্তমানে কয়েকটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এসব গ্রুপের মধ্যে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। পুলিশ বলছে, সন্ত্রাসীদের ধরতে মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।


এদিকে সচেতন মহল বলছে, প্রকাশ্যে হত্যা ও গুলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

বটিয়াঘাটায় অটোচালক রাজন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বটিয়াঘাটায় অটোচালক রাজন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ফাহিম ইসলাম,খুলনা জেলা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া অটোচালক সজিব হাওলাদার রাজন (২৫) হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তিনি আদালতে...

আলোচিত পারভীন-ইলিয়াস হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

আলোচিত পারভীন-ইলিয়াস হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম দীর্ঘ এক দশকের বিচারিক প্রক্রিয়া শেষে খুলনার বহুল আলোচিত এক্সিম ব্যাংকের কর্মকর্তা পারভীন সুলতানা ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরী হত্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন...

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৩

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৩

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা...

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভক্ত-সমাগমের মধ্য...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক