শীর্ষ সংবাদ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬|বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে, ত্রৈমাসিক তদারকির পরামর্শ হোসেন জিল্লুর রহমানের|মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক|সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু|আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা|টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’|বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে: জামায়াত আমির|শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী
সারাদেশ

অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার আসামি ওসমান গ্রেফতার

Mishuk Howladar

২৭ এপ্রিল ২০২৬, ১২:১৩
অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার আসামি  ওসমান গ্রেফতার

প্রতিবেদক: জোবায়ের হোসেন, চট্রগ্রাম  


চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ একাধিক মামলার আসামি ওসমান গনি ওরফে মনা (৩৫) কে  গ্রেফতার করা হয়েছে। 


সোমবার (২৭ এপ্রিল) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল দুপুর ২টা ৫৫ মিনিটে হাটহাজারী থানার চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় ওসমানকে গ্রেফতারকরা হয়।


অভিযানে তার দখল থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, ম্যাগাজিন, তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্র, নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান অবৈধ অস্ত্র ব্যবসা, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে।


এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই আসামি হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সম্পৃক্ততার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরাতরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিক যুব সংঘের জুন মাসের মাসিক সভা এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিয়মিত...

‘পলাতক’ আসামি প্রকাশ্যে, ডিসির পাশে  ভূমিকা নিয়ে প্রশ্ন

‘পলাতক’ আসামি প্রকাশ্যে, ডিসির পাশে ভূমিকা নিয়ে প্রশ্ন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর খালিশপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শনের সময় হত্যা মামলার এক নামীয় আসামিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশে দেখা যাওয়ার ঘটনায় ব্যাপক...

আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...

বটিয়াঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা আহত, থানায় অভিযোগ

বটিয়াঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা আহত, থানায় অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি : ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা বাজার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত বৃদ্ধার পরিবারের দাবি, ঘটনার পর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক