শীর্ষ সংবাদ
খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল|সবজির বাজারে স্বস্তি, বেড়েছে মাছ ও মুরগির দাম|কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে: নুর|জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান|মাদক প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: প্রতিমন্ত্রী টুকু|কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আত্মসমালোচনায় মেসি|ঋতু পরিবর্তনে অ্যালার্জি কমাতে যেসব অভ্যাস গড়ে তুলবেন|জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার আহ্বান স্পিকারের|টানা মন্দায় রপ্তানি, বছরে আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ|বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ১৪তম অবস্থানে ঢাকা|ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন শিল্পী আতিয়া ইসলাম|শেষ বিদায়ের প্রস্তুতিতে খামেনির কফিনে শিয়া ঐতিহ্যের প্রতীকী পতাকা|আগামী ছয় মাসও অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার|লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সেনা রাখবে ইসরাইল|স্পাইডার-ম্যান টিজারে মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতির পারিশ্রমিক ১৮৩ কোটি টাকা|প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই|৪ জুলাইয়ের গণমিছিল সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান|ব্যয় সংকোচনে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা|অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ|ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার|নবম পে-স্কেল কার্যকর, বাড়তি বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?|শেষ মুহূর্তের উত্তেজনায় ইকুয়েডরের বিদায় নিশ্চিত করল মেক্সিকো|সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা পাকিস্তানের|জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির|চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই লাইটারের সংঘর্ষ, পাথরবোঝাই জাহাজ ডুবি|ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল হচ্ছে, পুরোনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ|চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল|নানা কৌশলে কারাগারে ঢুকছে মাদক, কারারক্ষীরাও জড়িত|চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ, এসেছে ৩৫.২১ বিলিয়ন ডলার|হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
সারাদেশ

অপপ্রচারের প্রতিবাদে খুলনা ডুমুরিয়ায় মানববন্ধন

Sub Editor

৪ জুলাই ২০২৬, ১৬:৫১
অপপ্রচারের প্রতিবাদে খুলনা ডুমুরিয়ায় মানববন্ধন

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম 


খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিবপুর বাদুরগাছা এলাকায় সম্ভাব্য সদস্য প্রার্থী, স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও যুবদল নেতা মোহাম্মদ আশিকুর রহমান দেলোয়ারকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকেল ৫টায় নিজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন জলমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম সাবু।


এরপর বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান গাজীসহ কবীর শেখ, নূর মোহাম্মদ, রবিউল শেখ, তৈয়ব আলী, নাছির শেখ, মোহাম্মদ সাব্বির হোসেন, মাসুম হাওলাদার, মোস্তাফিজুর রহমান, ফারজানা আক্তার বিথী, নাদিরা খাতুন, মুক্তা বেগম, খাদিজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


বক্তব্যে মোহাম্মদ আশিকুর রহমান দেলোয়ার বলেন, তিনি সবসময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। তার বিরুদ্ধে যে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে ব্যক্তিগত বিদ্বেষের রাজনীতি পরিহার করে সকলের সহযোগিতায় এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেলোয়ারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তারা বলেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, মানবিক, শিক্ষা ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবামূলক ভূমিকা পালন করেছেন।


মানববন্ধন থেকে বক্তারা মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সহনশীল নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

অপপ্রচারের প্রতিবাদে খুলনা ডুমুরিয়ায় মানববন্ধন

অপপ্রচারের প্রতিবাদে খুলনা ডুমুরিয়ায় মানববন্ধন

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিবপুর বাদুরগাছা এলাকায় সম্ভাব্য সদস্য প্রার্থী, স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও যুবদল নেতা মোহাম্মদ...

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি, সাধারণ সম্পাদক মেহেদী

সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি, সাধারণ সম্পাদক মেহেদী

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার‍্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা...

রূপসায় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

রূপসায় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে শনিবার (৪ জুলাই) বিকেলে “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল...

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তিন ব্যক্তিকে ছুরিকাঘাত ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক