শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

অনশন ভঙ্গ করলেন মলি মল্লিক, প্রশাসনের আশ্বাসে সাময়িক সমাধান

Sub Editor

২৭ জুন ২০২৬, ০৭:১৩
অনশন ভঙ্গ করলেন মলি মল্লিক, প্রশাসনের আশ্বাসে সাময়িক সমাধান

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম


খুলনা নগরীর লবণচরা থানাধীন আঃ হান্নান সড়কে স্বামীর বাড়ির সামনে টানা অনশনের পর অবশেষে প্রশাসনের আশ্বাসে অনশন ভঙ্গ করেছেন মলি মল্লিক। শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে পানি পান করে তিনি অনশন ভঙ্গ করেন।


জানা যায়, স্বামী ডা. ইন্দ্রজিৎ বিশ্বাসের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে শুক্রবার সকাল থেকে অনশন কর্মসূচি পালন করছিলেন মলি মল্লিক। তার অভিযোগ, বৈবাহিক সম্পর্ক থাকা সত্ত্বেও স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে গ্রহণ করছেন না এবং সংসারে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ দাবিতে তিনি স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।


অনশনের বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করলে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।


পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবার বিকেল ৫টায় আঃ হান্নান সড়কে ডা. ইন্দ্রজিৎ বিশ্বাসের বাড়ির সামনে উভয় পক্ষকে নিয়ে একটি আনুষ্ঠানিক বসাবসির আয়োজন করা হবে। সেখানে উভয় পক্ষের বক্তব্য শুনে সামাজিকভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।


প্রশাসনের এক কর্মকর্তা জানান, মলি মল্লিক সংসার করতে আগ্রহী হলেও তার স্বামী ও পরিবারের পক্ষ থেকে আপত্তি রয়েছে। তাই সামাজিকভাবে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানোর জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে। বৈঠকে সমাজের প্রতিনিধিরা যে সিদ্ধান্ত দেবেন, উভয় পক্ষকে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


প্রশাসনের আশ্বাস পাওয়ার পর অনশন ভঙ্গ করেন মলি মল্লিক। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে ফিরে যান।


এদিকে, স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, নির্ধারিত বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের এ পারিবারিক বিরোধের একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান বেরিয়ে আসবে।

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক ২৩) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল...

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে একটি বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি, ছয়টি খালি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও...

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের আশ্বাস দিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে।...

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোয় দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বাংলোর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক