শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
খেলা

বল টেম্পারিং কাণ্ডে ফেঁসে যাচ্ছেন ফখর জামান

Mishuk Howladar

৩০ মার্চ ২০২৬, ১৪:০১
বল টেম্পারিং কাণ্ডে ফেঁসে যাচ্ছেন ফখর জামান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামান বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন। চলমান আসরে তার বিরুদ্ধে প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আচরণবিধির অনুচ্ছেদ ২.১৪ অনুযায়ী লেভেল-৩ অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, তিনি খেলায় ব্যবহৃত বলের অবস্থা পরিবর্তন সংক্রান্ত প্লেয়িং কন্ডিশনের অনুচ্ছেদ ৪১.৩ লঙ্ঘন করেছেন। প্রতিবেদন জিও সুপারের। 

তবে ম্যাচ রেফারি রোশন মহানামার পরিচালনায় অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত শুনানিতে ফখর জামান অভিযোগ অস্বীকার করেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আরেকটি শুনানি অনুষ্ঠিত হবে, এরপরই রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

রোববার (২৯ মার্চ) ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে। করাচি কিংসের ইনিংসের শেষ ওভারের ঠিক আগে অন-ফিল্ড আম্পায়াররা বল পরীক্ষা করে এর অবস্থার পরিবর্তন হয়েছে বলে রায় দেন। এর ফলে ফিল্ডিং দল লাহোর কালান্দার্সকে পাঁচ রান জরিমানা করা হয়।

এই সিদ্ধান্তের ফলে ম্যাচের চিত্র পাল্টে যায়। শেষ ওভারে যেখানে ১৪ রান প্রয়োজন ছিল, তা কমে দাঁড়ায় ৯ রানে। এই সুযোগ কাজে লাগিয়ে আব্বাস আফ্রিদি দ্বিতীয় ও তৃতীয় বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে তার দলকে রোমাঞ্চকর চার উইকেটের জয় এনে দেন।


ম্যাচ শেষে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানেন না বলে জানান।

তিনি বলেন, ‘আমি এই (বল টেম্পারিং) বিষয়ে কিছু জানি না। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। পাঁচ রানের পেনাল্টি হয়েছে... কিন্তু এ নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না। পরে দেখা যাবে।’


বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মার্তিনেজকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মার্তিনেজকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ১৯ দিন বাকি। এমন সময় আর্জেন্টিনা শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দলের নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে। আঙুলের চোটের কারণে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম...

বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন টমাস ডুলি। আজ সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এ তথ্য...

‘ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি’—বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে আবেগে ভাসলেন নেইমার

‘ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি’—বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে আবেগে ভাসলেন নেইমার

দীর্ঘ প্রায় তিন বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ফিরছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের এই তারকা ফুটবলার। বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করল...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক