শীর্ষ সংবাদ
নববর্ষে শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী|মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী|ইরান যুদ্ধে নিহত ১৩ মার্কিন সেনা, আহত ৩৬৫|নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী|চট্টগ্রাম বন্দরে এলসিএল কার্গোর জট কমাতে দুই শীর্ষ সংগঠনকে চিঠি|আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী|ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের|কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ|প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি কমপক্ষে ৩ দিন করার দাবি|বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের|জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা ৫ এপ্রিল|সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির|রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ|আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত|সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস|দেশের ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ|চুয়াডাঙ্গায় জ্বালানি কার্ড সংগ্রহে দীর্ঘ লাইন, স্ট্রোকে একজনের মৃত্যু|নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত|দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা|ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার|প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ|বঙ্গোপসাগরের মাছ চিনতেই ভুল, টেকসই নীল অর্থনীতির বড় বাধা|যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা|বিশ্ব বাজরে তেলের দাম ছাড়িয়ে গেল ১১৬ ডলারে|ক্রীড়া কার্ড চালু: ১২৯ খেলোয়াড় পাচ্ছেন মাসিক এক লাখ টাকা|এপ্রিলে অর্থ লেনদেন–সুবিধা চালু করছে এক্স, যে সুবিধা পাওয়া যাবে|ক্বাবার মাকামে ইব্রাহিমে মৌমাছির ঝাঁক নিয়ে বিস্ময়!|ফারইস্ট লাইফের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র|সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা ছাড়িয়েছে
সারাদেশ

খেলার মাইকিং ঘিরে ৪ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

Mishuk Howladar

৪ এপ্রিল ২০২৬, ১০:১২
খেলার মাইকিং ঘিরে ৪ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার রেশ ধরে শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০০ জন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পাশের খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। 

এই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম দফা সংঘর্ষ হয়। রাতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও শনিবার সকাল ৭টা থেকে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চার গ্রামের মানুষ মারমুখী অবস্থানে নামে।

মুনসুরাবাদ গ্রামের অধিবাসীরা ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেন। অন্যদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কিসহ হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ ঘরবাড়ির ছাদ ও দোকানের আড়াল থেকে বৃষ্টির মতো ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করতে থাকে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

সংঘর্ষ চলাকালীন সময়ে বেশ কিছু দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আলামিন মিয়া জানান, শুক্রবার রাতে সংঘর্ষের জের ধরে শনিবার সকাল ৭টা থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফরিদপুর জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দ্বিতীয় দফায় শুরু হওয়া এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের প্রহারে ৭ বছরের শিশু রক্তাক্ত; ভর্তি হাসপাতালে

নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের প্রহারে ৭ বছরের শিশু রক্তাক্ত; ভর্তি হাসপাতালে

নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদ্রাসার ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে শিক্ষক নাজমুল ইসলাম এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও অভিভাবকদের...

খেলার মাইকিং ঘিরে ৪ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

খেলার মাইকিং ঘিরে ৪ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার রেশ ধরে শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই...

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত।

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত।

‎লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়িভিটার জমি নিয়ে দ্বন্দ্বে আপন চাচার লাঠির আঘাতে আকতারুজ্জামান(২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ‎উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুর্ব ফকিরপাড়া এলাকায় গত...

নরসিংদীর পলাশে দিনে-দুপুরে  চুরি; স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট

নরসিংদীর পলাশে দিনে-দুপুরে চুরি; স্বর্ণালঙ্কারসহ ১৬ লাখ টাকার মালামাল লুট

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বাড়ীর লোকজন অন্যত্র যাওয়ায় খালি বাড়িতে সুযোগ পেয়ে একই পরিবারের স্বর্ণালঙ্কারসহ নগদ ৫ লক্ষ টাকা লুটে নিয়েছে সংঘবদ্ধ একটি চোরচক্র। শুক্রবার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক