শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
আন্তর্জাতিক

ইসলামাবাদে যুদ্ধ বন্ধে আসন্ন বৈঠক: যুক্তরাষ্ট্র দলের নেতৃত্বে জেডি ভ্যান্স, আজ যাচ্ছে ইরানের প্রতিনিধিদল

Mishuk Howladar

৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭
ইসলামাবাদে যুদ্ধ বন্ধে আসন্ন বৈঠক: যুক্তরাষ্ট্র দলের নেতৃত্বে জেডি ভ্যান্স, আজ যাচ্ছে ইরানের প্রতিনিধিদল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আগামী শনিবার (১১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এই আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ লক্ষ্যে একটি ইরানি প্রতিনিধি দল আজ ইসলামাবাদ পৌঁছাবে।



পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম জানিয়েছেন, এই আলোচনা ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। তবে এসব প্রস্তাবের বিস্তারিত এখনও স্পষ্ট নয়। তিনি আরও বলেন, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানের জনমনে সংশয় থাকলেও আলোচনা এগিয়ে নেয়া হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই বৈঠক দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে পারে। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন।

তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি একটি সুযোগ তৈরি করেছে, যা অঞ্চলজুড়ে স্থিতিশীলতা আনতে সহায়ক হতে পারে। তবে আলোচনায় কী কী প্রস্তাব নিয়ে আলোচনা হবে, তা এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আরও থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।


এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এবং শান্তি প্রস্তাবের অগ্রগতি, দুই বিষয়ই এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ইরান আগেই সতর্ক করেছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ ব্যবহার করলে তা ধ্বংস করা হতে পারে।


কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫ মার্কিনি

কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫ মার্কিনি

কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অন্তত পাঁচজন মার্কিন নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর দুটি অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোন...

‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

পশ্চিমবঙ্গে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সীমান্ত এলাকায় জড়ো হওয়া এসব মানুষকে দ্রুত সরে যেতে হবে, অন্যথায় সরকার...

আমিরাত থেকে বিতাড়নের অভিযোগ, লাগেজ-সঞ্চয় ছাড়াই ফিরছেন পাকিস্তানি শিয়ারা

আমিরাত থেকে বিতাড়নের অভিযোগ, লাগেজ-সঞ্চয় ছাড়াই ফিরছেন পাকিস্তানি শিয়ারা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল অঞ্চলের কয়েকটি গ্রামে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা শিয়া মুসলিমদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁদের অভিযোগ, শুধু চাকরি হারিয়েই নয়, বরং দেশে ফেরার সময় ব্যক্তিগত লাগেজ ও...

প্রকাশ্যে কোরবানি ও সড়কে ঈদের নামাজে নিষেধাজ্ঞা

প্রকাশ্যে কোরবানি ও সড়কে ঈদের নামাজে নিষেধাজ্ঞা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভারতের উত্তর প্রদেশে কোরবানি, নামাজ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক