নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী

সত্যের সন্ধানে অবিচল
https://banglastar.com

ইরানের হামলায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু’র মধ্যে এখনও একজন নিখোঁজ। তাকে খুঁজতে শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাতে মার্কিন বিশেষ বাহিনী ইরানে প্রবেশ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
যদিও যুক্তরাষ্ট্র বা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মার্কিন বিশেষ বাহিনীর ইরানে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেনি।এদিন ইরান তাদের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় এটাই প্রথম মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। পরে বিমানের দুইজন ক্রুকে খুঁজে বের করতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।
যুদ্ধবিমান বিধ্বস্তের পর দুটি মার্কিন সামরিক হেলিকপ্টার এবং নিচু দিয়ে উড়ে যাওয়া জ্বালানি সরবরাহকারী বিমান নিয়ে পরিচালিত অভিযানে একজনকে উদ্ধার করা হয়। এসময় তাদের ওপর হালকা অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
কর্মকর্তাদের মতে, ইরানের গুলোতে উভয় হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে একটি ইরাকের আকাশসীমায় ফিরে যাওয়ার সময় ধোঁয়া ছাড়ছিল, যদিও শেষ পর্যন্ত তারা নিরাপদে অবতরণ করে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় মিলিশিয়ারা সেই বিমানসেনাকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছেন। এমনকি তাকে আটক করার জন্য ৬০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করা হয়।

নয়াদিল্লি, বৃহস্পতিবার: ভারতের নিট (NEET) মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই আশ্বাসে সন্তুষ্ট নয়...

ঢাকা, বৃহস্পতিবার: আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার।আজ বৃহস্পতিবার পররাষ্ট্র...

নয়াদিল্লি, বৃহস্পতিবার: ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সরকারের আলোচনার প্রস্তাব...

নয়াদিল্লি, ২৩ জুলাইভারতে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে তীব্র ছাত্র বিক্ষোভ ও সংসদে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার...