শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রকে ফের ডাকলো পাকিস্তান, জানা গেল বৈঠকের সম্ভাব্য তারিখ

Mishuk Howladar

১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৩
ইরান-যুক্তরাষ্ট্রকে ফের ডাকলো পাকিস্তান, জানা গেল বৈঠকের সম্ভাব্য তারিখ

টানা ৩৮ দিনের সংঘাত শেষে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু, কোনও ধরনের সমঝোতা ছাড়াই ভেস্তে গেছে ইসলামাবাদে অনুষ্ঠিত ওই আলোচনা। এর প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে অবরোধ জারির পাশাপাশি ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও তাদের অবস্থানে অটল। ফলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। 



এ অবস্থায় চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আবারও আলোচনার টেবিলে বসার জন্য তেহরান ও ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দুইপক্ষ সাড়া দিলে আগামী বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) মধ্যেই এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।


মঙ্গলবার (১৪ এপ্রিল) পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। 


প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের দুজন কর্মকর্তা বলেন, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায়, তবে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি।

একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফার আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি আসেনি। তবে, এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়; বরং চলমান কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ।

এদিকে মার্কিন সূত্র বলছে, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে, বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।

বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে।


রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে।




ইরানে নতুন হামলার হুমকি দিয়েই সিদ্ধান্ত বদল ট্রাম্পের, নেপথ্যে কূটনৈতিক সমীকরণ

ইরানে নতুন হামলার হুমকি দিয়েই সিদ্ধান্ত বদল ট্রাম্পের, নেপথ্যে কূটনৈতিক সমীকরণ

তেহরানের সঙ্গে আলোচনা অনিশ্চয়তায় ঝুলে থাকার মধ্যেই ইরানে নতুন সামরিক অভিযান শুরুর অনুমোদনের ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেছিলেন, চলতি সপ্তাহেই হামলা শুরু...

বিয়ের মঞ্চেই কুস্তির লড়াই, জয়ী কনে পেলেন ‘ঘরকন্না থেকে ছুটি’

বিয়ের মঞ্চেই কুস্তির লড়াই, জয়ী কনে পেলেন ‘ঘরকন্না থেকে ছুটি’

বিয়ের অনুষ্ঠানে গান, নাচ কিংবা আংটি বদলের আয়োজন নতুন কিছু নয়। তবে জমকালো বিয়ের মঞ্চ যদি হঠাৎ কুস্তির রিংয়ে পরিণত হয় এবং সেখানে বর-কনে নিজেরাই লড়াইয়ে নেমে পড়েন, তাহলে সেটি সহজেই সবার নজর কাড়বে। এমনই এক...

ভারতের বিরুদ্ধে কড়া বার্তা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, ‘মানচিত্র বদলে যাওয়ার’ হুঁশিয়ারি

ভারতের বিরুদ্ধে কড়া বার্তা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, ‘মানচিত্র বদলে যাওয়ার’ হুঁশিয়ারি

ভারত ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নিলে তার কঠোর পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে ভারতের...

কঙ্গোতে ইবোলা সংক্রমণে ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

কঙ্গোতে ইবোলা সংক্রমণে ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগমধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো এবং উগান্ডায় প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক