শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

৫ আগস্ট লুট হওয়া ১,৩০৯ আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি

Sub Editor

৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫
৫ আগস্ট লুট হওয়া ১,৩০৯ আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 

 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সুযোগে লুট হওয়া বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো *১ হাজার ৩০৯টি অস্ত্র উদ্ধার হয়নি*।

 

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ আগস্ট পর্যন্ত লুট হওয়া *৪ হাজার ৪৫৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার* করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ১ হাজার ৩০৯টি অস্ত্র। একই সময়ে উদ্ধার করা হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮৯৫টি গোলাবারুদ; আরও *২ লাখ ৫৭ হাজার ১১৩টি গোলাবারুদের* হদিস পাওয়া যায়নি।

 

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১০৯টি চায়না রাইফেল, ৩০টি চায়না এসএমজি, ৩টি এলএমজি, ২০৩টি ৭.৬২ মিমি পিস্তল, ৪৪২টি ৯ মিমি পিস্তল, ৩৮৪টি ১২-বোর শটগান, ১২৮টি গ্যাস গান, ৭টি ৩৮ মিমি টিয়ার-গ্যাস লঞ্চার ও ২টি সিগন্যাল পিস্তল।

 

অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম। তিনি জানান, ধীরগতিতে হলেও মাঝেমধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে।

 

অবশিষ্ট অস্ত্র উদ্ধারে গত ২৯ আগস্ট নতুন করে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। ইউনিটটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠে কাজ শুরু করেছে।

 

অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে। ভারী অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা, পিস্তল, রিভলবার ও শটগানের তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং অন্যান্য লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।

 

উদ্ধার হওয়া কয়েকটি অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের প্রমাণ পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সম্প্রতি চট্টগ্রামের সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘গলাকাটা মোবারক’-এর কাছ থেকে উদ্ধার হওয়া একটি ৯ মিমি পিস্তল ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

পুলিশের হিসাবে, লুট হওয়া অস্ত্রের মধ্যে ছিল ১ হাজার ১১৪টি চায়না রাইফেল, ২৫৩টি চায়না এসএমজি, ৩৪টি এলএমজি, ৫৩৯টি ৭.৬২ মিমি পিস্তল, ১ হাজার ৯২টি ৯ মিমি পিস্তল এবং ২ হাজার ৭৯টি ১২-বোর শটগান।

 

পুলিশ কর্মকর্তারা বলছেন, লুট হওয়া কিছু অস্ত্র অপরাধীদের হাতে চলে যেতে পারে। আবার কিছু অস্ত্র আতঙ্কিত মানুষ নিয়ে যাওয়ার পর ফেলে দিয়েছে কিংবা পরে জমা দিয়েছে। তবে এখনো উদ্ধার না হওয়া ১ হাজার ৩০৯টি অস্ত্রের কতগুলো কার হাতে, কোথায় রয়েছে কিংবা কতগুলো সীমান্ত পেরিয়ে গেছে—এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পুলিশের কাছে নেই।

 

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন জানিয়েছেন, অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চলছে। এসব অস্ত্র ব্যবহার করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

৫ আগস্ট লুট হওয়া ১,৩০৯ আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি

৫ আগস্ট লুট হওয়া ১,৩০৯ আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সুযোগে লুট হওয়া বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্রের...

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি দেশি-বিদেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে...

হাতীবান্ধায় প্রশিক্ষণার্থীদের সামনে অতিথি প্রশিক্ষককে মারধরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

হাতীবান্ধায় প্রশিক্ষণার্থীদের সামনে অতিথি প্রশিক্ষককে মারধরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিএমইটি’র নিয়মিত ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও মেশনরি ট্রেডের প্রয়োজনীয়...

সুন্দরবনে ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে র‍্যাবের ধারাবাহিক অভিযানের মধ্যে পাঁচটি সক্রিয় দস্যু বাহিনীর ৫৯ সদস্য আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক