শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম

১০টি পণ্যের মান পরীক্ষায় অকৃতকার্য: বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ও বিএসটিআইয়ের শোকজ

Sub Editor

২৬ আগস্ট ২০২৬, ১৬:২৪
১০টি পণ্যের মান পরীক্ষায় অকৃতকার্য: বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ও বিএসটিআইয়ের শোকজ

ঢাকা, ২৬ আগস্ট: ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ির ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব পণ্যের প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


আজ বুধবার (২৬ আগস্ট) বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ল্যাব পরীক্ষায় এসব পণ্য নিম্নমানের প্রমাণিত হওয়ায় সাধারণ ভোক্তাদের এসব পণ্য কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই-এর নিয়মিত সার্ভিল্যান্স অভিযানের অংশ হিসেবে বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন পণ্যের নমুনার ল্যাব পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘ঘি’তে প্রয়োজনীয় মিল্ক ফ্যাট বা দুধের চর্বির অনুপস্থিতি রয়েছে এবং পাম অলিন ও বনস্পতি মিশিয়ে তা বাজারজাত করা হচ্ছিল। এছাড়া রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালুসহ বিভিন্ন প্যারামিটারে নির্ধারিত সীমার বাইরে থাকায় অরুন বাঘাবাড়ী, নিউ রাঁধুনী, সিটি ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ব্র্যান্ডের বাটার অয়েল অকৃতকার্য হয়।


অন্যদিকে, বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের উৎপাদিত কারি পাউডার হাঁসের মাংসের মসলা (ব্যাচ নং- ১৪১২২৪), তেহারি মসলা (ব্যাচ নং- ১৪০২২৬), কালা ভুনা মসলা (ব্যাচ নং- ২৬০৯২৭), গরুর মাংসের মসলা (ব্যাচ-এ) এবং মাছের মসলা (ব্যাচ নং-এ) বিডিএস মান অনুযায়ী অতিরিক্ত মোট অ্যাস এবং লবণের মাত্রা পাওয়ায় নিম্নমানের বলে গণ্য করা হয়েছে।


বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক জানান, পণ্যের গুণগত মান বজায় রাখা প্রতিটি প্রতিষ্ঠানের নৈতিক ও আইনি দায়িত্ব। ভেজাল রুখতে সংস্থাটির নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে পণ্য কেনার আগে ক্রেতাদের বিএসটিআই মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উপাদান পরীক্ষা করে নেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে একটি বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি, ছয়টি খালি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও...

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের আশ্বাস দিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে।...

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোয় দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বাংলোর...

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

ঢাকা, ২৬ আগস্ট: নিত্যপণ্যের বাড়তি বাজারে ফার্মের ডিমের দাম অস্বাভাবিক চড়া থাকায় প্রোটিনের দৈনিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। গত দুই সপ্তাহ ধরে রাজধানীর খুচরা বাজারগুলোতে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক