শীর্ষ সংবাদ
ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন|‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‍্যাব|আগামী ২৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম|নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা|সংসদ অধিবেশন বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি|পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী|ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী|২৬ হাজার টন অকটেন নিয়ে দেশে এল জাহাজ|জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল|অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী|আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন|বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে|৪২ দিনে কেউ গুমের স্বীকার বা একটিও ক্রসফায়ার হয়নি : সংসদে আইনমন্ত্রী|প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ|বৈসাবি নয়, নিজ নামে উদযাপিত হবে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব|ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান|দায়মুক্তি পেল জুলাই যোদ্ধারা|সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী|বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী|হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু|অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ|পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ, প্রস্তাবিত ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা|ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী|সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে গেল যুবারা|সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে|ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর|দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ|যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী|জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনছে সরকার
আন্তর্জাতিক

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের, হামলা অব্যাহত

Mishuk Howladar

১১ এপ্রিল ২০২৬, ১০:৫৩
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের, হামলা অব্যাহত

হিজবুল্লাহর সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না বলে জানিয়ে ইসরায়েল। যদিও আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে দেশটি। একই সময় লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমে আল জাজিরা


শুক্রবার রাতে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিতব্য বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করতে আলোচনা করেন। ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার জানান, এই বৈঠক লেবাননের সঙ্গে ‘আনুষ্ঠানিক শান্তি আলোচনা’ শুরুর ইঙ্গিত দেবে, যদিও দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।


ইয়েখিয়েল লেইটার বলেন, ইসরায়েল লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।’ তবে তিনি স্পষ্ট করে দেন যে হিজবুল্লাহকে নিয়ে কোনো আলোচনা হবে না। তার মতে, ইসরায়েল হিজবুল্লাহ নামক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ তারা এখনো ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে এবং দুই দেশের শান্তির পথে প্রধান বাধা।


এদিকে, লেবাননে ইসরায়েলি হামলা তীব্র আকার ধারণ করেছে। ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার নাবাতিয়েহ জেলার মাইফাদুনে একটি আবাসিক ভবনে বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।


মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বৈরুত ইসরায়েলকে আলোচনার আগে হামলা সাময়িকভাবে বন্ধ করতে অনুরোধ করেছে। রয়টার্স, অ্যাক্সিওসকে উদ্ধৃত করে জানায়, লেবানন সরকার এবং ট্রাম্প প্রশাসন উভয়েই সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।


ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বোমাবর্ষণ কমাতে বলেছেন, কারণ চলমান হামলা যুক্তরাষ্ট্র-ইরান মধ্যে নাজুক যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।  


ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ইরানের ভূগর্ভস্থ সংরক্ষণাগারে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। যেকোনও লঞ্চার পুনরুদ্ধার করে তারা এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলে একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে।কিছু মার্কিন...

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের, হামলা অব্যাহত

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের, হামলা অব্যাহত

হিজবুল্লাহর সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না বলে জানিয়ে ইসরায়েল। যদিও আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে দেশটি। একই সময় লেবাননে ইসরায়েলি...

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

মধ্যপ্রাচ্যের উত্তেজনা থামাতে এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত উচ্চপর্যায়ের সংলাপে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। এই গুরুত্বপূর্ণ...

লেবাননে ভয়ংকর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল

লেবাননে ভয়ংকর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল

তেহরান-ওয়াশিংটন যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই লেবাননে ভয়ংকর হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের (৮ এপ্রিল) এ হামলায় দেশটির রাজধানী বৈরুত ও অন্যান্য অঞ্চলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫৪ জন।...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক